দুই ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাকিবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১০:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১০:৫৯

দুই ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাকিবরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফরে দারুণ সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট দল। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অন্যদের সঙ্গে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব ফিরলেও বাংলাদেশের বিমান ধরেননি বাকি চার সিনিয়র ক্রিকেটার- মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এছাড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে গেছেন আয়ারল্যান্ডে।

এবার দারুণ অর্জন নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার তাদের হাতে শোভা পেয়েছে দুটি ট্রফি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দুটি ট্রফিসহ বাংলাদেশ দলকে নিয়ে আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যারা ফেরেননি, তাদের কয়েক জন ছুটি কাটাতে থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার আমেরিকায় যোগ দিয়েছেন তার সঙ্গে। সপরিবারে সময়টা দারুণ কাটাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। মুশফিক ও তামিম যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই কিছুদিন বেড়াবেন। তাদের তিনজনেই ফিরবনে ঈদের কয়েক দিন আগে।

মাশরাফি, মুশফিক ও তামিমরা ছুটি কাটাতে থেকে গেলেও সিরিজ শেষে আবার ক্যারিবিয়ান দ্বীপে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহকে। তিনি যে সিপিএল খেলবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটিয়টসের হয়ে। আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ, তার আগে এই দলটির হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশি অলরাউন্ডার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম