পাকিস্তানের বিপক্ষে নেই হ্যাজেলউড-কামিন্স

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ১৬:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৫৯

জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে চরম দুঃসময়। ‘অগোছালো’ দলকে সাজিয়ে নেওয়ার সুযোগও হচ্ছে না তাদের। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত সফরে কিছুটা হলেও গুছিয়ে ওঠার সুযোগ ছিল; কিন্তু হলো না। চোটের কারণে খেলতে পারছেন না দলের দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের।

দুজনই পিঠের চোট কাটিয়ে ওঠার কাজ করছেন। আশা ছিল, পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ফিরবেন তারা। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ফিজিও ডেভিড বিকলি নিশ্চিত করেছেন, ফিট হতে না পারায় সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়া হচ্ছে না হ্যাজেলউড ও কামিন্সের। এরই সঙ্গে টানা ১৩ ম্যাচ খেলার দৌড় থামলো কামিন্সের। আর ২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এই প্রথম কোনও সিরিজ মিস করবেন হ্যাজেলউড।

দুঃসংবাদের মধ্যে ভালো খবর হলো আরেক পেসার মিচেল স্টার্কের ফেরা। লম্বা সময় পর তিনি ফিরছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট মিস করেছিলেন স্টার্ক গোড়ালির চোটে, এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি।

বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হয়েছেন দলের সেরা দুই খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবার ছিটকে গেলেন হ্যাজেলউড ও কামিন্স। পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। এর ওপর আবার এশিয়ায় তাদের রেকর্ড মোটেও সুবিধার নয়। গত ১০ বছরে খেলা ২৪ টেস্টে মাত্র তিনটিতে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক