‘সাকিবই নেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২০:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:১৩

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগে ধারাবাহিকভাবে পারফর্ম করা ক্রিকেটারকে কে-ই বা হারাতে চায়! আগামী মাসে সাকিব আল হাসানকে নিয়েই এশিয়া কাপের লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। কিন্তু বাধ সেধেছে বিশ্বসেরা অলরাউন্ডারের আঙুলের ইনজুরি। সেরে ওঠার জন্য অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে ছুরি-কাঁচির নিচে যাওয়া মানেই এশিয়া কাপ মিস। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য  অস্ত্রোপচারের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন সাকিবের ওপর।

গত রবিবার হজ করতে দেশ ছেড়েছেন সাকিব। আগামীকাল (বুধবার) নাজমুল হাসানও হজ করতে রওনা হবেন সৌদি আরবের পথে। সেখানেই অস্ত্রোপচারের বিষয়ে আলোচনা হবে দুজনের মধ্যে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘হাতে ব্যথা থাকলে সাকিব এশিয়া কাপে খেলতে পারবে না। যদি পরে করার সুযোগ থাকে তাহলে আমরা  চাই সে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় অস্ত্রোপচার করুক। সেটা দলের জন্যও ভালো হবে। তবে সব কিছু নির্ভর করছে দলের ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর।’

নাজমুল হাসান আরও জানিয়েছেন, “সৌদি আরব যাওয়ার আগে সাকিব আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল সে কী করবে। আমি ওকে বলেছি, ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর তুমি যদি মনে করো ব্যথা নিয়ে খেললে পরে সমস্যা হবে, তাহলে অস্ত্রোপচার করে ফেলো।’ আমি আরও বলেছি, ‘তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব, তাহলে এশিয়া কাপের পরেই অস্ত্রোপচার করো। সেটা  দলের জন্যও ভালো হবে। তবে তোমার ওপরেই রইলো সিদ্ধান্তের ভার।”

বাঁ হাতের কড়ে আঙুলে ব্যথা থাকলেও ইনজেকশন নিয়ে টানা তিনটি সিরিজ খেলেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, সেরে ওঠার জন্য অস্ত্রোপচার করাতে হবে তাকে। গত বৃহস্পতিবার নাজমুল হাসান বলেছিলেন, এশিয়া কাপে সাকিবকে দলে চান তিনি। তবে এখন এ বিষয়ে সিদ্ধান্তের ভার সাকিবের ওপরে ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম