শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৪৩

শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ বিসিবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক প্রমুখ।

শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ বিসিবির শোকসভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ। বঙ্গবন্ধুর জন্যই তো এই বাংলাদেশ।’

তিনি আরও বলেছেন, ‘ইতিহাসে ১৫ আগস্টের মতো শোকাবহ দিন আর নেই। আমরা আগেও শোক দিবস পালন করেছি। তবে এবারের মতো এত বড় পরিসরে করা হয়নি। এত মানুষ নিয়ে  সুশৃঙ্খলভাবে করতে পারছি বলে ভালো লাগছে।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘এই দিনটিতে বঙ্গবন্ধুকে, তার পরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ কামালের মতো একজন দক্ষ ক্রীড়া সংগঠক, শেখ জামাল ভাই এবং তাদের স্ত্রীদের হত্যা করা হয়েছিল। এমনকি শেখ রাসেলকেও বাদ দেয়নি ঘাতকরা। এর থেকে নিষ্ঠুর, বর্বর হত্যাকাণ্ড কল্পনাও করা যায় না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক