বৃষ্টিতে ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ২৩:২৪আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০০:৩৭

বৃষ্টিতে ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার বুধবার ডাবলিনের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। আয়ারল্যান্ড ‘এ’দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হলেও একটি বলও হয়নি, মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও দল দুটির সম্মতিতে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে আবার।

‘এ’ দলের ম্যানেজার নাফিস ইকবাল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খবরটি। তাছাড়া ক্রিকেট আয়ারল্যান্ডও তাদের টুইটারে জানিয়েছে, বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি খেলতে সম্মত হয়েছে দল দুটি, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। টস হলেও যেহেতু মাঠেই নামার সুযোগ হয়নি, তাই নতুন করেই শুরু হচ্ছে খেলা।

বুধবার বাংলাদেশ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও টসের পরই শুরু হয় বৃষ্টি। ঘণ্টা দুয়েকের অপেক্ষার পর আউট ফিল্ড খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন খেলা। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সৌম্য সরকাররা।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুমিনুল হক না খেললেও দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন তিনি একাদশে। যদিও বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগ হয়নি বাঁহাতি ব্যাটসম্যানের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম