অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু জাতীয় ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৯:০৩আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:০৩

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু জাতীয় ক্রিকেট লিগ জাতীয় লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। দিনক্ষণ চূড়ান্ত না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে এনসিএল শুরু হবে। এর আগে ক্রিকেটাররা তাদের ফিটনেসের ঘাটতি দূর করতে পারবে।

গত কয়েক আসরের মতো এবারও এনসিএল হবে দুই স্তরে, যেখানে চারটি করে মোট আটটি দল অংশ নেবে। তবে শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ১৬ অক্টোবর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। সেদিকে ইঙ্গিত করে নান্নুর মন্তব্য, ‘প্ল্যাটফর্ম শক্তিশালী হলে যে কোনও লেভেলেই ভালো ক্রিকেট খেলা যায়। সেটি মাথায় রেখে আমরা এনসিএল শুরু করতে চাই। যদিও শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো দুই- একটা রাউন্ডে খেলার সুযোগ পাবে।’

প্রথম কয়েকটি মৌসুম জমকালো হলেও ধীরে-ধীরে জৌলুস হারিয়ে এখন অনাকর্ষণীয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে এনসিএল। এ মৌসুমে এনসিএলের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে চাইলে প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে হবে। আশা করি, এ বছর আমরা এনসিএলকে আকর্ষণীয় করে তুলতে পারবো।'

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে নান্নু তিনি বলেছেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক চুক্তিভিত্তিক ক্রিকেটার রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা ক্যাম্প শুরু করবো। জাতীয় দলের ক্রিকেটারদের মতো অন্য ক্রিকেটারদের ফিটনেস লেভেলও একই রকম রাখতে ফিটনেস ট্রেনার কাজ করবেন।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম