পিসিবি প্রধানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ২১:১৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:৪৩

নাজাম শেঠী পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেন ইমরান খান। ওইদিনই সাবেক ক্রিকেটারদের সঙ্গে বসে ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দেন ১৯৯২ সালের বিশ্ব জয়ী অধিনায়ক। এই সভার দুই দিন পর পদত্যাগ করলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠী। তার কিছুক্ষণ পরই আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানিকে বোর্ড প্রধান করেছেন ইমরান।

পিসিবির দায়িত্ব নেওয়ার প্রায় চার বছর পর স্বেচ্ছায় সরে দাঁড়ালেন নাজাম। দুই মেয়াদে বোর্ড সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ২০১৭ সালের ১০ আগস্টে বোর্ড অব গভর্নরের সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিন বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হন শেঠী। তার আগে ২০১৪ সালে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

টুইটারে আড়াই লাখেরও বেশি ফলোয়ারের উদ্দেশ্যে শেঠী লিখেছেন, ‘পিসিবি সভাপতি হিসেবে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে আমি নতুন প্রধানমন্ত্রীর শপথের জন্য অপেক্ষা করছিলাম। আমি আজ সেটা পাঠালাম। আমি পিসিবিকে শুভ কামনা জানাই। আশা করি আমাদের ক্রিকেট দল আরও শক্তিশালী হয়ে উঠবে। ঈদ মোবারক। পাকিস্তান জিন্দাবাদ।’

প্রধানমন্ত্রী ইমরানের কাছে পাঠানো পদত্যাগপত্রে শেঠী লিখেছেন, ‘২০১৭ সালের আগস্টে বোর্ড অব গভর্নরের ১০ সদস্যের সর্বসম্মতিক্রম ভোটে ২০২০ সাল পর্যন্ত তিন বছরের জন্য আমি পিসিবি সভাপতি নির্বাচিত হিই। আমি বিশ্বাস করি ক্রিকেটের মঙ্গলে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে গেছি। পাকিস্তান ক্রিকেটের স্বার্থে আপনার উদ্দেশ্যকে শুভ কামনা জানিয়ে আমি পিসিবি সভাপতি ও বোর্ড অব গভর্নরের সদস্য হিসেবে আমার পদত্যাগপত্র জমা দিলাম।’ জিও টিভি, ডন

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম