কোহলির সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ০০:২২আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০০:২২

সেঞ্চুরি করে মাঠ ছাড়লেন কোহলি প্রথম ইনিংসে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। ২৩তম সেঞ্চুরি করে সেটা কাটালেন দ্বিতীয় ইনিংসে। তাতে ট্রেন্টব্রিজ টেস্টে চালকের আসনে শক্ত হয়ে বসেছে ভারত। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুই দিন হাতে রেখে ইংল্যান্ডকে ৫২১ রানের টার্গেট দিয়েছে তারা। জবাবে ৯ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ২৩ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা, এখনও তাদের দরকার ৪৯৮ রান।
তৃতীয় টেস্টে ৩২৯ রান করা ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ১৬১ রানে। তারপর দ্বিতীয় ইনিংসেও সফরকারীরা দুর্দান্ত। তারা ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৩৫২ রানে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা ইংলিশদের বিশাল টার্গেট দিয়েছে তারা।
২ উইকেটে ১২৪ রানে সোমবারের খেলা শুরু করে ভারত। ৮ রানে কোহলি আর ৩৩ রানে অপরাজিত ছিলেন চেতেশ্বর পুজারা। অধিনায়কের সঙ্গে এদিন আরও ১০০ রান যোগ করেছেন তিনি। ২০৮ বলে ৯ চারে ৭২ রান করে বেন স্টোকসের শিকার হন পুজারা। কোহলির সঙ্গে তার জুটি ছিল ১১৩ রানের।
১৯১ বলে ১০ চারে সেঞ্চুরি করার পথে অজিঙ্কা রাহানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন কোহলি। তিন অঙ্কের ঘরে পৌঁছানোর ৬ বল পরই ক্রিস ওকসের কাছে এলবিডাব্লিউ হন তিনি। ১৯৭ বলে ১০৩ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করেন ভারতের অধিনায়ক। তারপর হার্দিক পান্ডিয়ার ৫২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে সাড়ে তিনশ’র কোটা ছাড়িয়ে যায় ভারত।
মোহাম্মদ সামি ৩ রানে আদিল রশিদের তৃতীয় শিকার হওয়ার তিন বল পর ইনিংস ঘোষণা করে ভারত।

৩ উইকেট নিয়ে এই ইনিংসে ইংল্যান্ডের সফল বোলার রশিদ। ২টি পেয়েছেন স্টোকস।


ভারতের ছুড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দিনের শেষটা নিরাপদে পার করেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ৯ ও কিটন জেনিংস ১৩ রানে অপরাজিত আছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান