সিডনি থান্ডারে রুট-বাটলার

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৮, ১২:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১২:৫১

বাটলার ও রুট বিগ ব্যাশ লিগের নতুন মৌসুমে সিডনি থান্ডারে খেলার জন্য চুক্তি করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ও জস বাটলার। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দুই খেলোয়াড়ই ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।

এই চুক্তিতে সবচেয়ে উপকার হলো রুটের। আইপিএলের নিলামে উপেক্ষিত এই ব্যাটসম্যান গত আগস্টে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েন।

টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর গত দুই বছরে রুট ২০ ওভারের ম্যাচ খেলেছেন ২০টিরও কম। তাই সীমিত ওভারের এই ফরম্যাটে সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ মিলল এই ইংলিশ ব্যাটসম্যানের।

রুট বলেছেন, ‘যে কেউ চাইবে এতে অংশ নিতে। আমি সিডনি থান্ডারের হয়ে এই সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চমৎকার সময় কাটানোর পর এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগও মাতাতে যাচ্ছেন বাটলার।

গত বছর বিবিএলে ৬ ইনিংসে ২০২ রান করার পর আবারও ফিরছেন তিনি সিডনি থান্ডারে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘আমার সেখানে দারুণ সময় কেটেছে। দলের মধ্যে একটা দারুণ আবহ থাকে সবসময়।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম