১৭ অক্টোবর বাংলাদেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৮, ১৬:২৬আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৬:৩২

আইসিসির বিশ্বকাপ ট্রফি আইসিসি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ শুরু হচ্ছে ২৭ আগস্ট। প্রথম গন্তব্য ওমানের মাসকট, তারপর আগামী ৯ মাসে বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে সোনালি রঙয়ের এই ট্রফি। বেশ কয়েকটি দেশ ঘুরে এটি বাংলাদেশে আসবে ১৭ অক্টোবর।

৭ দিনের বাংলাদেশ সফরে চারটি শহরে থাকবে ট্রফিটি। ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিন ঢাকায় এটি প্রদর্শনীর পর ২০ ও ২১ অক্টোবর খুলনা ও সিলেট ঘুরে পৌঁছাবে চট্টগ্রামে। সেখানে ২২ ও ২৩ অক্টোবর প্রদর্শনীর পর শেষ হবে এই ট্রফির বাংলাদেশ সফর।

আগামী সোমবার দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হবে ট্রফির এই লম্বা সফর। এবারই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। ৫টি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহরের ভক্তরা পাবেন ক্রিকেট বিশ্বের আকাঙ্ক্ষিত এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ।

আইসিসি ট্রফি ট্যুরের মানচিত্র (ছবি: আইসিসি) আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘ট্রফি ট্যুর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ হওয়ার অনন্য সুযোগ তৈরি করে দেয় ভক্তদের। আরও অনেক বেশি দেশ ও শহরে গিয়ে এবার আগের চেয়েও বেশি মানুষকে এর অংশীদার করতে যাচ্ছি আমরা।’

এই ৯ মাসের যাত্রায় সোনালি ট্রফিটা শুধু ক্রিকেট খেলুড়ে দেশেই নয়, পৌঁছাবে এমন কয়েকটি দেশে যেখানে ক্রিকেট খুব বেশি পরিচিত নয়। ওমান হয়ে যুক্তরাষ্ট্র, রোয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেপাল ও জার্মানিতেও হবে ট্রফি ট্যুর। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি।

২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ক্রিকেটের ‘বিশ্বযুদ্ধ’। আইসিসির ওয়েবসাইট

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম