বিতর্কিত ইস্যুর প্রশ্নে বিরক্ত সৌম্য!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ২২:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২২:৫৫

বিতর্কিত ইস্যুর প্রশ্নে বিরক্ত সৌম্য! বিতর্কিত ঘটনায় গত কয়েক বছর ধরে প্রায়ই শিরোনামে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। স্ত্রী নির্যাতনের অভিযোগে সবশেষ আলোচনায় মোসাদ্দেক হোসেন। তরুণ ক্রিকেটারদের মধ্যেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি। বিতর্কিত ইস্যু ক্রিকেটারদের জন্য কতটা বিব্রতকর, এমন প্রশ্নই রাখা হয়েছিল সৌম্য সরকারের কাছে।

বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নটা শুনে বেশ বিরক্তই হলেন বাংলাদেশ দলের ওপেনার। গত কিছুদিন ধরে ব্যাট হাতে মোটেও ভালো সময় যাচ্ছে না তার। বাঁহাতি এই ব্যাটসম্যান মোসাদ্দেকের বিতর্কিত ইস্যুটা শুনতেই এশিয়া কাপের দিকে দৃষ্টি রাখলেন। বিরক্ত কণ্ঠে সৌম্যর জবাব, ‘ভাই, ১৫ দিন পরেই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়ে, কীভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোনও সময় নেই কারও!’

বিষয়টি একটু অদ্ভুতই। একের পর এক বিব্রতকর ঘটনা ঘটিয়ে যাচ্ছেন ক্রিকেটারা, অথচ এসব চিন্তা করার সময় নেই ক্রিকেটারদের! এমনকি এটাও জানিয়ে রাখলেন, এশিয়া কাপের আগে মোসাদ্দেকের ইস্যু কোনও প্রভাব ফেলবে না দলে। সৌম্যর বক্তব্য, ‘ক্যাম্প শুরু হয়ে গেছে, আমরা চেষ্টা করছি নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। সবার চোখ এশিয়া কাপেই। বড় আসরে ভালো করতে সবাই কঠোর পরিশ্রম করছে।’

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। টাইগারদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ব্যাটিংয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন এই ওপেনার, ‘আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দল (শ্রীলঙ্কা ও আফগানিস্তান) থেকে অনেক বেশি ভালো।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে। কুড়ি ওভারের ক্রিকেটে আফগান স্পিনারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল টাইগারদের। সৌম্য অবশ্য ওয়ানডে সংস্করণে আফগান স্পিনারদের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন, ‘ওটা টি-টোয়েন্টি ফরম্যাট ছিল। আর এটা ওয়ানডে ফরম্যাট। টি-টোয়েন্টিতে পেস বা স্পিন যাই থাকুক, রানের জন্য খেলতে হবে। আর রানের জন্য খেলতে গেলে উইকেট যাবেই। ওই সিরিজে কী ঘাটতি ছিল, সেসব নিয়ে কোচের সঙ্গে কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমরা ওদের স্পিনারের বিপক্ষে সফল হওয়ার ব্যপারে আশাবাদী।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম