আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডেতে আয়ারল্যান্ডের সমতা

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১২:০০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১২:০০

ব্যালবির্নির ব্যাটে সমতায় ফিরল আয়ারল্যান্ড আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হারের পর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল আয়ারল্যান্ড। ৩ উইকেটে জিতে তিন ম্যাচের এই সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকরা।

গতকাল বুধবার টিম মারটাঘের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেটে ১৮২ রান করে আফগানিস্তান। তারপর অ্যান্ডি ব্যালবিরনির হাফসেঞ্চুরিতে ৪৩.৫ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করে আয়ারল্যান্ড।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে বেলফাস্টে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। কিন্তু মারটাঘের প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে তাদের। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

এরপর নাজিবউল্লাহ জাদরানের ইনিংস সেরা ৪২ রানে কিছুটা উঠে দাঁড়ায় আফগানিস্তান। এছাড়া রহমত শাহ ৩২ ও অধিনায়ক আসগর আফগান ৩৯ রান করেন।

মারটাঘ ১০ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন।

লক্ষ্য ছোট দিলেও আফগানিস্তান প্রথম ওভারেই ধাক্কা দেয় আইরিশদের। চতুর্থ বলে মুজিব উর রহমান আউট করেন উইলিয়াম পোর্টারফিল্ডকে। অধিনায়ককে হারালেও স্বাগতিকরা প্রতিরোধ গড়ে পল স্টারলিং ও ব্যালবির্নির ৬৯ রানের জুটিতে।

স্টারলিং ৩৯ রানে আউট হওয়ার পর আইরিশদের ব্যাটিং লাইনে আরেকটি ছোটখাটো ধাক্কা দেন মোহাম্মদ নবী ও রশিদ খান। সেটা অবশ্য বড় কোনও ক্ষতি হয়ে দাঁড়ায়নি স্বাগতিকদের জন্য।

ব্যালবির্নি সপ্তম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৬০ রানে আউট হন দলকে স্বস্তিতে রেখে। দলীয় ১৪৪ রানে তিনি বিদায় নিলে সিমি সিংয়ের অপরাজিত ৩৬ রানে সিরিজে সমতা ফেরায় আয়ারল্যান্ড।

৩ উইকেট নিয়ে আফগানদের সফল বোলার রশিদ। দুটি পান নবী। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম