চোট কাটিয়ে বল করলেন নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬

নাজমুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আঙুলে চোট পান নাজমুল ইসলাম। ফ্লোরিডায় পাওয়া ওই আঘাতে তার হাতে দিতে হয় ২৫টি সেলাই। সেলাই খোলা হয়েছে বেশ কয়েক দিন আগে, প্রায় এক মাস পর বলও হাতে নিলেন এই বাঁহাতি স্পিনার।

রবিবার এশিয়া কাপ প্রস্তুতির দ্বিতীয় ধাপের স্কিল অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। একাডেমি, ইনডোর ও মূল মাঠের কেন্দ্রীয় উইকেটে ব্যাটসম্যান-বোলাররা টানা অনুশীলন করেছেন। প্রথম দিনের এই অনুশীলনেই প্রায় এক ঘণ্টা বল করেছেন নাজমুল। স্পিন বোলিং কোচ সুনীল যোশির তত্ত্বাবধানে বোলিং অনুশীলন করেন তিনি।

২০ ওভারের ক্রিকেটে অধিনায়কের খুব পছন্দের বোলার নাজমুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার করা শেষ ওভারেই ম্যাচ জিতে সমতা ফেরায় বাংলাদেশ। ২৮ রানে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চাপে ফেলেন তিনি। শেষ ম্যাচেও দারুণ কিছুর প্রত্যাশা ছিল তার কাছ থেকে, কিন্তু তিন বল করেই পান চোট।

ওই পারফরম্যান্সের ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই এশিয়া কাপেও বাড়তি দায়িত্ব নিতে হবে নাজমুলকে। সেটা ভেবেই যোশিও প্রথম দিনে বাড়তি যত্ন নিলেন এই স্পিনারের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম