আমিরাতে দলের সঙ্গে যাচ্ছেন মুমিনুলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:১০

মুমিনুল হক এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। কয়েক জন খেলোয়াড়ের ইনজুরির কারণে তাকে রাখা হয়েছে দলে।

বুধবার বিকেলে অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনিতে চোট পান নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটসম্যানকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তামিম ইকবালের কুঁচকিতে সমস্যা, আর সাকিব আল হাসানকে এশিয়া কাপের পর অস্ত্রোপচার করাতে হবে আঙুলে। এত ইনজুরি সমস্যার কারণে ঝুঁকি না নিয়ে দলে নেওয়া হয়েছে মুমিনুলকে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুমিনুলকে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘শান্ত চোট পেয়েছে, তামিমেরও চোট সমস্যা আছে, তাই মুমিনুল যাচ্ছে দলের সঙ্গে।’

গত মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল মুমিনুলের। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার ইনিংসে ২৯৭ রান করেন তিনি। এর মধ্যে ছিল ১৩৩ বলে ১৮২ রানের এক দুর্দান্ত ইনিংস।

এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর আরব আমিরাতের পথে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ  শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের তৃতীয় দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও হংকং।

১৬ সদস্যের বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম