ভারতকে চাপে রেখেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৯

জোড়া আঘাত করে অ্যান্ডারসনের উদযাপন ওভালে পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রান করা ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ভারতকে ৬ উইকেটে ১৭৪ রানে বেধে রেখেছে। সিরিজ নিশ্চিত করে এই ম্যাচ খেলতে নামা স্বাগতিকরা প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার আভাস দিচ্ছে। ৪ উইকেট হাতে রেখে এখন ১৫৮ রানে পিছিয়ে ভারত।


১৮১ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ডকে উদ্ধার করে জস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের জুটি। এই জুটিতে ভর করে তিনশ ছাড়ায় ইংলিশরা।

শনিবার দ্বিতীয় দিনের খেলায় অষ্টম ওভারে আদিল রশিদ (১৫) বুমরার কাছে এলবিডাব্লিউ হন। তারপরই দাঁড়িয়ে যান বাটলার-ব্রড। ৯৮ রানের দারুণ জুটি গড়েন তারা। ৯৮ বলে ৩৮ রানে জাদেজার বলে লোকেশ রাহুলের কাছে ক্যাচ দেন ব্রড। 





এই জুটি ভাঙার পর শেষ উইকেটে অ্যান্ডারসনকে নিয়ে কেবল ২০ রান যোগ করতে পেরেছেন বাটলার। ২১১ বলে ৬ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৯ রানে আউট হন তিনি। তাকে ফিরিয়ে জাদেজা এই ইনিংসে নিজের চতুর্থ উইকেট পান। বুমরা ও ইশান্ত নিয়েছেন ৩টি করে উইকেট।
ভারতেরও প্রথম ইনিংস শুরু হয় ধাক্কা দিয়ে। দ্বিতীয় ওভারে শিখর ধাওয়ান আউট হন। ৩ রানে ব্রডের শিকার হন তারপর চেতেশ্বর পুজারাকে সঙ্গে করে ৬৪ রানের জুটি গড়েন লোকেশ। ৩৭ রানে তিনি আউট হওয়ার পর অ্যান্ডারসন টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে ভারতকে অস্বস্তিতে রাখেন। 

৩৭ রানে পুজারাকে জনি বেয়ারস্টোর ক্যাচ বানানোর পর আজিঙ্কা রাহানেকে খালি হাতে ফেরান অ্যান্ডারসন। এই আঘাত ভারত সামলে ওঠে হনুমা বিহারির সঙ্গে বিরাট কোহলির জুটিতে। কিন্তু আবারও ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। এবার দারুণ অবদান রাখেন বেন স্টোকস। কোহলিকে এক রানের আক্ষেপে পুড়িয়ে জো রুটের ক্যাচ বানান তিনিে। পরের ওভারে স্টোকস মাত্র ৫ রানে ঋষভ পন্থকে বিদায় করেন। ক্রিজে আছেন বিহারি ও জাদেজা।

২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্টোকস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম