‘শেষটা হলো রূপকথার মতো’

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৫

শেষবার মাঠ ছাড়লেন কুক এমন সাজানো গোছানো বিদায় ক’জনের ভাগ্যে জোটে। বাজে ফর্মের কারণে ঘোষণা দিলেন ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলেই অবসর নেবেন। সিরিজের প্রথম চার ম্যাচে একটিও হাফসেঞ্চুরি নেই যার, তিনিই ক্যারিয়ারের শেষ টেস্ট রাঙালেন একটি হাফসেঞ্চুরি ও সেঞ্চুরিতে। অ্যালিস্টার কুকের এমন বিদায়কে ‘রূপকথার মতো’ বললেন ক্রিকেট পাড়ার রথী-মহারথীরা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা ছিল খুবই বিশেষ মুহূর্ত। এখানে আমরা আজ যারা ছিলাম তারা সারাজীবন এটা মনে রাখব। কুক… ১০০। এমন বিদায় তো কুকেরই প্রাপ্য। রূপকথায় এমনটা ঘটে।’

আয়ারল্যান্ডের ক্রিকেটার নিয়াল ও’ব্রায়ান আবেগে আপ্লুত, ‘ওভালে আমি বাচ্চাদের মতো কাঁদলাম। এটা স্বীকার করতে কোনও সঙ্কোচ নেই।’

এমন বিদায় বিশ্বাস করতে পারছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন, ‘কী হয়ে গেল এটা! কুক ১০০! রূপকথার মতো শেষটা। শাবাস।’

কুকের বিদায়ী ম্যাচে গ্যালারিতে ছিল তার পরিবার অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেল জনসন লিখেছেন, ‘এতগুলো মানুষের দাঁড়িয়ে হাততালি দেওয়া আমি আগে কখনও দেখিনি। ওভালের দর্শকরা দারুণ ছিল। আর কুক তো চমৎকার।’

কুকের এই ইতিহাসের অংশীদার দাবি করলেন ভারতের স্পিনার হরভজন সিং, ‘এই ইতিহাসের অংশ আমি। অভিষেকে ৯০ এর ঘরে আমি কুকের ক্যাচ ফেলেছিলাম। এখন সে এখানে। দারুণ এক লিজেন্ড সে।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি বলেছেন, ‘কী দারুণভাবে বিদায় নিলেন কুক! ৩৩তম সেঞ্চুরি। এমন কিছু তার প্রাপ্য।’

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে অভিনন্দন জানিয়েছেন কুককে, ‘খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে তার সব কৃতিত্ব, এই ৩৩তম টেস্ট সেঞ্চুরি- অ্যালিস্টার আমাদের দেশের হাজার হাজার ক্রিকেট খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করেছে। ব্রিটিশ খেলাধুলাকে অবিস্মরণীয় করে রেখে যাচ্ছে সে এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম