ক্রিকেটকে বিদায় বলছেন কলিংউড

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২

পল কলিংউড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেই ৭ বছর আগে। এবার একেবারে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন পল কলিংউড।

ডারহাম অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বৃহস্পতিবার জানান, এই মৌসুমই তার ২৩ বছরের পেশাদার ক্রিকেটার ক্যারিয়ারের শেষ। ১৯৯৬ সালে নিজ শহরের কাউন্টি ক্লাবে অভিষেক হয়েছিল কলিংউডের। সব ধরনের ফরম্যাটে প্রায় ৯০০ ম্যাচ খেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে একমাত্র বৈশ্বিক শিরোপা জেতানো কলিংউডকে ডারহামের ‘সর্বকালের সেরা স্কোরার ও সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়’ আখ্যা দেওয়া হয়। এই ক্লাবের হয়েই কাউন্টি চ্যাম্পিয়নশিপের মিডলসেক্সের বিপক্ষে শেষবার ব্যাট হাতে নেবেন ৪২ বছর বয়সী ক্রিকেটার।

২০১০ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার অবসরের ঘোষণায় জানান, ‘অনেক চিন্তা ভাবনার পর আমি এই মৌসুম শেষে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছি।’ দেশকে প্রথম ট্রফি এনে দেওয়ার পর ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেন কলিংউড।

তারপর থেকে গত ৭ বছর ধরে প্রিয় ক্লাবে খেলে গেছেন এই অলরাউন্ডার। ২০০৮, ২০০৯ ও ২০১৩ সালে ডারহামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এনে দেওয়া কলিংউড ৩০৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার- ১৬,৮৯১ রান করেছেন, নিয়েছেন ৩০৪ উইকেট।

ভবিষ্যতের নতুন অধ্যায় নিয়ে বেশ রোমাঞ্চিত কলিংউড, ‘আমার ভবিষ্যৎ কী সেটা নিয়ে আমি রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আমি।’ বিবিসি, টেলিগ্রাফ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম