দুবাইয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩

পেশাওয়ারের হয়ে দুবাইয়ে খেলেছেন তামিম শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গতবার ভারতের কাছে ফাইনাল হারের দুঃসহ স্মৃতি এবার কাটিয়ে উঠতে চান মাশরাফি মুর্তজারা। দুবাইয়ে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই প্রত্যাশা পূরণে অবদান রাখতে চান তামিম ইকবাল।

পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলা অভিজ্ঞতা আছে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। এটা এশিয়া কাপে ভালো কাজে দেবে বিশ্বাস তামিমের।

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানেই নিজের আত্মবিশ্বাসের কথা জানান তামিম, ‘পাকিস্তান সুপার লিগে খেলার কারণে দুবাইয়ে খেলার কিছু অভিজ্ঞতা আমার আছে। আমি মনে করি উইকেট এখানে একই নয়। কখনও কখনও এটা সত্যিই ভালো ব্যাটিং উইকেট হয়, আবার কখনও সিমার ও স্পিনারদের সহায়তা করে।’

উইকেট নিয়ে রহস্যের মধ্যে আছেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান, ‘আমাদের দেখতে হবে কেমন উইকেট আমরা পাই। কিন্তু দুবাইতে খেলা সবসময় মজার। আমরা ভালো একটা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

‘বি’ গ্রুপে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২০ সেপ্টেম্বর ওই ম্যাচটি হবে আবুধাবিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক