আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী মিঠুন

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৩

মোহাম্মদ মিঠুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি, উড়ে গেছে ১৩৭ রানে। এশিয়া কাপে বাংলাদেশের সামনে এবার আফগানিস্তান। আগামী বৃহস্পতিবার আফগানদের হারালেই টাইগাররা ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন। ম্যাচটি জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী মোহাম্মদ মিঠুন।

সোমবার তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তবে জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।‘

মিঠুনের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পরের ম্যাচে মানসিকভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে, ‘ম্যাচ জিতলে খেলোয়াড়রা চাঙ্গা থাকে। আমরা আগের ম্যাচটা খুব ভালোভাবে জিতেছি। শুরুটা ভালো না হলেও শেষটা ভালো হয়েছিল। শ্রীলঙ্কা ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমরা। মুশফিক ভাইয়ের দুর্দান্ত ইনিংস আর তামিম ভাইয়ের দলের প্রতি আত্মনিবেদন পরের ম্যাচে আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

আফগানিস্তান মানেই রশিদ-নবী-মুজিবের দুর্দান্ত স্পিন আক্রমণ। গত জুনে টি-টোয়েন্টি সিরিজে তিন জনের ঘূর্ণিতে বার বার পরাস্ত হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। আবার সেই স্পিন-ত্রয়ীর সামনে পড়ে তারা কি ভীত? মিঠুনের উত্তর, ‘আমি মনে করি ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই ভয় দূর করতে হবে। ওদের হয়তো দুই-তিন জন বিশ্বমানের স্পিনার আছে। কিন্তু তারা আনপ্লেয়েবল নয়। সঠিক পরিকল্পনা নিয়েই তাদের মুখোমুখি হতে হবে।’

তামিম ইকবালের বিদায়ে হতাশ হলেও বাস্তবতা মেনে নিয়ে মিঠুনের উপলব্ধি, ‘তামিম ভাইয়ের না থাকা আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কা। আশা করি, তার জায়গায় যে নামবে সে ভালো খেলবে। আমরা প্রত্যেকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে পারলে তামিম ভাইয়ের অভাব পূরণ হবেই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম