চোট জর্জর ভারত

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩

স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছে পান্ডিয়াকে চোট হানা দিয়েছে ভারতের এশিয়া কাপ শিরোপা মিশনে। ইনজুরিতে দেশে ফিরতে হচ্ছে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও শারদুল ঠাকুরকে।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার এই তিন জনের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

পাকিস্তানের বিপক্ষে বুধবার গ্রুপের শেষ ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিং করার সময় আঙুলের মধ্যমায় চোট পান অক্ষর। দুই ম্যাচের একটিতেও একাদশে ছিলেন না তিনি। তার চোটে এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪.৫ ওভার বল করে ছিটকে গেছেন পান্ডিয়া। এই এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে বল করার সময় পিঠের চোট পান তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন দীপক চাহার। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ভারতের তৃতীয় পরিবর্তন এসেছে শারদুলের ইনজুরিতে। হংকংয়ের বিপক্ষে কুঁচকিতে ব্যথা পান তিনি। উইকেটশূন্য চারটি ওভার করেন তিনি। তার তৃতীয় ওভার ছিল ১০ বলের, দেন ১৭ রান। শারদুলের বদলে ভারতের এই দলে জায়গা পেয়েছেন দুই দিন আগে দুবাই পৌঁছে নেটে বল করা সিদ্ধার্থ কৌল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম