মিঠুনকে হারিয়ে আরও চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৪

দ্রুত ফিরে গেছেন মোহাম্মদ মিঠুন পারলেন না মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে চমৎকার ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়ালেও আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হলেন এই ব্যাটসম্যান। তাকে হারিয়ে আরও চাপে বাংলাদেশ। ৪৩ রান তুলতেই টাইগারদের নেই ৪ উইকেট।২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান।

দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিপদ আরও বাড়িয়ে যান মুমিনুল হক। খানিক পর তার দেখানো পথে হাঁটেন মিঠুন। মাত্র ২ রান করে গুলবাদিন নাইবের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

প্রায় তিন বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মুমিনুল। ৫০ ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগটা এসেছে মুশফিকুর রহিমকে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে রাখায়। যদিও সুযোগটা মোটেও কাজে লাগাতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন মুমিনুল। গুলবাদিন নাইবের বলে উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের গ্ল্যাভসবন্দী হন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও অভিষেকটা রঙিন করতে পারলেন না এই ব্যাটসম্যান। আরেক ওপেনার লিটন দাসও ব্যর্থ। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

তামিম ইকবালের ইনজুরিতে একাদশে সুযোগ পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ খেলার সুযোগটা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। কিন্তু হলো না। ওপেনিংয়ে নেমে মাত্র ৭ রান করে ফিরে গেছেন তিনি প্যাভিলিয়নে। মুজিব উর রহমানের বলে বিগ শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন তিনি আফতাব আলমের হাতে।

ওই ধাক্কা কাটার আগেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। শান্তর ক্যাচ ধরা আফতাব এবার উইকেট শিকারির ভূমিকায়। লিটনকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান আফগান এই পেসার। ফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন লিটন। তাতে অবশ্য কাজ হয়নি, রিভিউ হারের সঙ্গে ৬ রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান রশিদ খানের ঝড়ো হাফসেঞ্চুরির সঙ্গে গুলবাদিন নাইবের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ২৫৫ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম