প্রথম ইনিংসে ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফেরার ‘প্রথম দরজা’ হিসেবে এইচপি দলের চার দিনের প্রস্তুতি ম্যাচকে দেখছিলেন মোহাম্মদ আশরাফুল। ফিটনেসের প্রমাণ দেওয়ার প্রথম সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না সাবেক অধিনায়ক।

সবুজ দলের বিপক্ষে তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলীয় ১৩১ রানে ৩ উইকেট হারালে ক্রিজে নামেন আশরাফুল। মার্শাল আইয়ুবের সঙ্গে জুটিটা বড় করতে পারেননি, মাত্র ৭ রানের। ৪২তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলামের শিকার হন জাকির হাসানকে ক্যাচ দিয়ে। মাত্র ১০ বলে ১ রান করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লাল দল দিন শুরু করে ৪৬ রানে ১ উইকেট হারিয়ে। দিনের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারায় তারা।

সৌম্যর সঙ্গে ১৪ রানের জুটি গড়ে আল আমিন ফেরেন ব্যক্তিগত ৮ রানে। ৬০ রানে লাল দল ২ উইকেট হারানোর পর সৌম্য ও মার্শালের পঞ্চাশ ছাড়ানো জুটিতে স্বস্তি ফেরে। ১০২ বলে ৪৮ রান করা সৌম্যকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন এবাদত হোসেন। ৭১ রানের জুটি বিচ্ছিন্ন করেন সবুজ দলের এই বোলার।

কিছুক্ষণ পর আশরাফুল ক্রিজ থেকে বিদায় নিলে মার্শাল ও আফিফ হোসেনের অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতে দিন শেষ করে লাল দল। মার্শাল ৮২ বলে ৯ চারে ৬৩ রানে অপরাজিত ছিলেন। আফিফ খেলছিলেন ১৫ রানে।

আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয় দ্বিতীয় সেশনের পর থেকে। সারা দিন ৪৭ ওভার খেলে ৪ উইকেটে ১৬৩ রান করেছে লাল দল। এর আগে সবুজ দল প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম