ধাওয়ানকে ফেরালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬

শিখর ধাওয়ান অবশেষে বাংলাদেশের উইকেট! ভারতের প্রতিরোধ ভেঙে উইকেট উৎসবে মাতে টাইগাররা সাকিবের সৌজন্যে। এই স্পিনারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন শিখর ধাওয়ান। তার আউটে ভারতের স্কোর ১৬ ওভারে ১ উইকেটে ৬৮ রান।

বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। বোলিংয়ে তাই ভালো একটা শুরুর প্রত্যাশা ছিল। যদিও হয়নি তা। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দারুণ শুরু শুরু এনে দেন ওপেনিংয়ে। ১০ ওভারে স্কোর ৫০ ছাড়ায় এই জুটি। অবশেষে তাদের প্রতিরোধ ভাঙেন সাকিব। ধাওয়ানকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশি স্পিনার। আউট হওয়ার আগে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলে যান ধাওয়ান। ৪৭ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪ বাউন্ডারি ও এক ছক্কায়।

ব্যাটিং ব্যর্থতায় ১৭৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মুর্তজার ব্যাটিং দৃঢ়তায় অতদূর পর্যন্ত যেতে পেরেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও শুরুটা ভালো হয়নি মাশরাফিদের।

টপ অর্ডার ব্যর্থ, পারেনি মিডল অর্ডারও। ভারতের বিপক্ষে দিশেহারা বাংলাদেশ জ্বলে উঠলো লোয়ার অর্ডারে। যেখানে মেহদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মুর্তজার দুটো সময় উপযোগী ইনিংস না থাকলে চরম লজ্জাতেই পড়তে হতো বাংলাদেশকে। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে টাইগাররা করেছে ১৭৩ রান।

সত্যিকারের অলরাউন্ডার হয়ে সামনে এলেন এবার মেহেদী হাসান মিরাজ। এতদিন দিন বল হাতে দাপট দেখানো এই অলরাউন্ডার দলের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন হাতে। তার চমৎকার ব্যাটিংয়েই বাংলাদেশের স্কোর অতদূর পর্যন্ত গিয়েছে। নয় নম্বরে নেমে খেলেছেন তিনি কার্যকরী ৪২ রানের ইনিংস। ৫০ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ২ ছক্কায়।

অষ্টম উইকেটে মাশরাফির সঙ্গে মিরাজের গড়া ৬৬ রানের জুটিটাই ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের হাইলাইট। বাংলাদেশ অধিনায়কের অবদানও কম নয় সেখানে, ৩২ বলে তিনি ২ ছক্কায় করেছেন ২৬ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম