তিন নম্বরে ব্যাট করা চ্যালেঞ্জিং: সাকিব

রবিউল ইসলাম, দুবাই থেকে
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৫

তিন নম্বরে ব্যাট করা চ্যালেঞ্জিং: সাকিব ক্রিকেটে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। তিন নম্বর ব্যাটসম্যান নিয়ে অনেক দিন সমস্যায় ছিল বাংলাদেশ। তবে এখন আর সমস্যাটা নেই। সাকিব আল হাসান তিনে নামার পর থেকেই একটা দুশ্চিন্তা দূর হয়েছে।

ওপেনিংয়ের সমস্যা অবশ্য দূর হয়নি। এশিয়া কাপে তিন ম্যাচেই বাংলাদেশের ওপেনিং ‍জুটি ব্যর্থ। ১, ১৫ আর ১৫ রানে ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় সাকিবকে দ্রুত নামতে হয়েছে ব্যাট হাতে। ‘এত তাড়াতাড়ি ব্যাটিংয়ে নামা কি বিরক্তিকর?’ শনিবার টিম হোটেলে এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘না, বিরক্তিকর নয়। তবে অবশ্যই চ্যালেঞ্জিং। ইনিংসের শুরুতে তিন নম্বর ব্যাটসম্যানকে মাঠে নামার জন্য তৈরি থাকতে হয়। কারণ ওপেনার প্রথম বলেই আউট হয়ে যেতে পারে। আর এটা নিয়ে  অভিযোগেরও কিছু নেই।’

ওপেনিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে দলের। শুরুটা ধীর গতির হলে তিন নম্বর ব্যাটসম্যানকে আক্রমণের পাশাপাশি উইকেট ধরে রাখার দিকে  মনোযোগ দিতে হয়। অন্যদিকে ঝড়ো সূচনা হলে তিন নম্বর ব্যাটসম্যান দেখে-শুনে খেলার সুযোগ পান, তাকে অতটা চাপ নিতে হয় না। সাকিব তাই মনে করেন, ‘ওপেনাররা ভালো সূচনা এনে দিলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তবে তার মানে এই নয় যে ওপেনাররা ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানরাও ভালো করতে পারবে না।’

এ বছরের শুরু থেকেই তিন নম্বরে তিনি নিয়মিত। চারটি ফিফটি করেছেন এই পজিশনে, ওয়েস্ট ইন্ডিজে আছে ৯৭ রানের একটা দুর্দান্ত ইনিংসও। কিন্তু এশিয়া কাপে নিজের ব্যাটিং নিয়ে সাকিব অসন্তুষ্ট। ০, ৩২ ও ১৭ রানের হতাশা ঝেড়ে ফেলে রবিবার আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, ‘আমি দলকে সেরাটা দিতে পারছি না, বিশেষ করে ব্যাটিংয়ে। সামনের ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি