৫ হাজারি ক্লাবে মুশফিক

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯

আফগানিস্তানের বিপক্ষে ৫ হাজারতম রানের দেখা পেলেন মুশফিক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের ক্লাবে জায়গা করে নিলেন মুশফিকুর রহিম। এই মাইলফলক থেকে ১৭২ রান দূরে থাকতে এশিয়া কাপ শুরু করেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে রবিবার টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে এই কীর্তি গড়লেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর ভারতের বিপক্ষে ২১ রান করেন মুশফিক। ৫ হাজার রান স্পর্শ করতে আর ৭টি রান দরকার ছিল তার। আফগানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ১১তম ওভারে গুলবাদিন নাইবের দ্বিতীয় বলে পুল করে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যান ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।

দল ১৮ রানে ২ উইকেট হারালে ক্রিজে নামেন ‍মুশফিক। লিটন দাসকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন তিনি। তাদের বিচ্ছিন্ন হওয়ার পর আবার এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাকিব আল হাসানের পর রশিদ খান তার টানা দ্বিতীয় ওভারে রান আউট করেন মুশফিককে। ৫২ বলে ২ চার ও ১ ছয়ে ৩৩ রানে নন স্ট্রাইক এন্ডে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে তাকে বিদায় করেন আফগান স্পিনার।

১৯০তম ম্যাচে ৫ হাজার রানের ক্লাবে পৌঁছালেন মুশফিক। সবার আগে এই ক্লাবে নাম লিখেন তামিম, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন সাকিব।

১৫৮ ম্যাচে তামিম এই অর্জনের খাতায় নাম লিখেন, সাকিবের লেগেছিল ১৭৮ ম্যাচ।

দেশের ওয়ানডেতে এই মুহূর্তে সবচেয়ে বেশি রান তামিমের। ১৮৩ ম্যাচে ৬,৩০৭ রান তার। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের রান ১৮৯ ম্যাচে ৫,৪৩৩ রান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম