সাকিবের দুর্দান্ত থ্রোতে দ্বিতীয় উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩১

সাকিবের দুর্দান্ত থ্রোতে দ্বিতীয় উইকেট রান আউট হয়ে দ্রুত ফিরতে হয়েছিল সাকিবকে। সেই দুঃখ কিছুটা হলেও হয়তো মিটলো রহমত শাহকে রান আউট করে। দুর্দান্ত থ্রোতে আফগান ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব। যাতে বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেট, আর আফগানিস্তানের স্কোর ১১ ওভারে ২ উইকেটে ৩৫।

নাজমুল ইসলামের বলে ড্রাইভ করেছিলেন মোহাম্মদ শাহজাদ। আফগান ব্যাটসম্যানের শটে রান নেওয়ার জন্য মাঝ ক্রিজে চলে গিয়েছিলেন রহমত। কিন্তু সাকিব বলটি ঝাঁপিয়ে প্রতিহত করে অসাধারণ ফিল্ডিংয়ের পর সরাসরি থ্রোতে ভেঙে দেন স্টাম্প। জায়গায় ফিরে আসতে রহমত অনেক চেষ্টা করলেও সাকিবের চমৎকার থ্রোতে মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

মোস্তাফিজের প্রথম আঘাত

বোলিংয়ে এসেই পেলেন সাফল্য। নিজের প্রথম বলেই উইকেট উৎসবে মাতলেন মোস্তাফিজুর রহমান। তার বলে ইহসানউল্লাহর বিদায়ে আফগানিস্তান হারায় প্রথম উইকেট।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে করেছে ২৪৯ রান। এই পুঁজিতে বোলিংয়ে ভালো একটা শুরু দরকার ছিল টাইগারদের। মোস্তাফিজের সৌজন্যে যেটা পেল বাংলাদেশ। নিজের প্রথম বলেই তিনি ফিরিয়েছেন ইহসানউল্লাহকে। তার বলে ড্রাইভ করতে গিয়ে আফগান ব্যাটসম্যান ৮ রান করে পয়েন্টে ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে।

মাহমুদউল্লাহ-ইমরুলের ব্যাটে বাংলাদেশের ২৪৯

জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে ইমরুল কায়েস দেখালেন তার প্রয়োজনীয়তা। এই দুই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২৪৯ রান।

আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতা ও দুর্ভাগ্যের শিকারে ৮৭ রান তুলতে বাংলাদেশ হারায় ৫ উইকেট। সেখান শুরু মাহমুদউল্লাহ-ইমরুলের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ১২৮ রানের জুটি। তাতেই বাংলাদেশের সংগ্রহ অতদূর পর্যন্ত যায়।

চমৎকার ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ খেলেন দলীয় সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। আর খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাওয়া ইমরুলকে তো আউটই করতে পারেননি আফগান বোলাররা। ৮৯ বলে হার না মানা ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি, যাতে ছিল ৬টি বাউন্ডারির মার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম