হাসমতউল্লাহর ফিফটিতে চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৮

হাসমতউল্লাহ অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশকে আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদকে ফেরানোর উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। হাসমতউল্লাহ শহীদীর হাফসেঞ্চুরিতে আবার চাপে তারা। এশিয়া কাপের সুপার ফোরে ২৫০ রানের টার্গেটে নেমে ৩৯ ওভারে ৩ উইকেটে আফগানদের স্কোর ১৬১।

হাসমতউল্লাহ এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন ৮০ বলে ৩টি চারে। অন্য প্রান্তে তার সঙ্গে আছেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।

মাহমুদউল্লাহর প্রথম ওভারেই বোল্ড শাহজাদ

মাহমুদউল্লাহ বল হাতে নিয়েই বাংলাদেশের প্রতিবন্ধকতা দূর করলেন। প্রথম ওভারেই তিনি তৃতীয় উইকেট পেলেন দলীয় ৮৯ রানে মোহাম্মদ শাহজাদকে আউট করে।

সাকিব, মাশরাফি ও মিরাজদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান তিনি। এমন সময়ে মাহমুদউল্লাহকে বল হাতে দেন মাশরাফি। আর চতুর্থ বলেই বাজিমাত করলেন ব্যাট হাতে দারুণ ইনিংস খেলা এই অলরাউন্ডার। শাহজাদকে বোল্ড করলেন মাহমুদউল্লাহ। তার স্পিনে উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন আফগান ওপেনার। কিন্তু তার লেগ স্টাম্প ভেঙে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ৮১ বলে ৮ চারে ৫৩ রান করেন শাহজাদ।

বাংলাদেশের বাধা শাহজাদ

২৬ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের হয়ে প্রতিরোধ গড়েছেন মোহাম্মদ শাহজাদ। হাসমতউল্লাহ শহীদীকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিলেন আফগান ওপেনার। ৭৩ বলে ১৩তম ফিফটিও পেয়েছেন তিনি।

সাকিবের দুর্দান্ত থ্রোতে দ্বিতীয় উইকেট

রান আউট হয়ে দ্রুত ফিরতে হয়েছিল সাকিবকে। সেই দুঃখ কিছুটা হলেও হয়তো মিটলো রহমত শাহকে রান আউট করে। দুর্দান্ত থ্রোতে আফগান ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব। যাতে বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেট।

নাজমুল ইসলামের বলে ড্রাইভ করেছিলেন মোহাম্মদ শাহজাদ। আফগান ব্যাটসম্যানের শটে রান নেওয়ার জন্য মাঝ ক্রিজে চলে গিয়েছিলেন রহমত। কিন্তু সাকিব বলটি ঝাঁপিয়ে প্রতিহত করে অসাধারণ ফিল্ডিংয়ের পর সরাসরি থ্রোতে ভেঙে দেন স্টাম্প। জায়গায় ফিরে আসতে রহমত অনেক চেষ্টা করলেও সাকিবের চমৎকার থ্রোতে মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

মোস্তাফিজের প্রথম আঘাত

বোলিংয়ে এসেই পেলেন সাফল্য। নিজের প্রথম বলেই উইকেট উৎসবে মাতলেন মোস্তাফিজুর রহমান। তার বলে ইহসানউল্লাহর বিদায়ে আফগানিস্তান হারায় প্রথম উইকেট।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে করেছে ২৪৯ রান। এই পুঁজিতে বোলিংয়ে ভালো একটা শুরু দরকার ছিল টাইগারদের। মোস্তাফিজের সৌজন্যে যেটা পেল বাংলাদেশ। নিজের প্রথম বলেই তিনি ফিরিয়েছেন ইহসানউল্লাহকে। তার বলে ড্রাইভ করতে গিয়ে আফগান ব্যাটসম্যান ৮ রান করে পয়েন্টে ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে।

মাহমুদউল্লাহ-ইমরুলের ব্যাটে বাংলাদেশের ২৪৯

জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে ইমরুল কায়েস দেখালেন তার প্রয়োজনীয়তা। এই দুই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২৪৯ রান।

আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতা ও দুর্ভাগ্যের শিকারে ৮৭ রান তুলতে বাংলাদেশ হারায় ৫ উইকেট। সেখান শুরু মাহমুদউল্লাহ-ইমরুলের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ১২৮ রানের জুটি। তাতেই বাংলাদেশের সংগ্রহ অতদূর পর্যন্ত যায়।

চমৎকার ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ খেলেন দলীয় সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। আর খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাওয়া ইমরুলকে তো আউটই করতে পারেননি আফগান বোলাররা। ৮৯ বলে হার না মানা ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি, যাতে ছিল ৬টি বাউন্ডারির মার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম