মুশফিক-মিঠুনের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯

দারুণ সব শটে মুগ্ধ করলেন মুশফিক আবারও ব্যাটিং বিপর্যয়, আবারও মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে ঘুরে দাঁড়ানো। পাকিস্তানের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারা দুজন। শ্রীলঙ্কার বিপক্ষেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বিপর্যয়ের পর এই জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

শতাধিক রানের অপরাজিত জুটি গড়ার পথে মুশফিক আগে হাফসেঞ্চুরি করেন। সবশেষ ৬৬ বলে মিঠুনও পেলেন ফিফটি। তাতে ৩২ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিক। ২০১৫ সালে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে ১০৬ ও ৬৫ রান করার পর ৪৯ রানে অপরাজিত ছিলেন  তিনি। বুধবার আবুধাবিতে ১২ রানে বাংলাদেশ ৩ উইকেট হারালে আবার জ্বলে উঠলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৮ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেছেন তিনি।

মুশফিক-মিঠুন নামার আগে টানা তিন ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস।

মুশফিক-মিঠুনের জুটিতে প্রতিরোধ

পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে সেটা কাটিয়ে ওঠেন তারা। দুজনে ক্রিজে থেকে শতাধিক রানের জুটি গড়েন।

শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকারের জুটিতে ধীর শুরু করে বাংলাদেশ। কিন্তু টানা তিন ওভারে ৩টি উইকেট হারাল তারা। পাকিস্তানের বিপক্ষে বুধবার আবুধাবিতে ৪.২ ওভার শেষে ৩ উইকেটে ১২ রান তাদের।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন সৌম্য। ঢাকার সেই অনবদ্য পারফরম্যান্সের সুখস্মৃতি নিয়ে লিটনের সঙ্গে এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে উদ্বোধনী জুটি গড়ার লক্ষ্য ছিল তার। কিন্তু জুনাইদ খানের দ্বিতীয় ওভারে ফখর জামানকে ক্যাচ দেন তিনি। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট তিনি। তারপর ক্রিজে নেমে পরের ওভারের চতুর্থ বলে একটি বাউন্ডারি মেরেছিলেন মুমিনুল হক। কিন্তু পরের বলেই বোল্ড হন মাত্র ৫ রান করে।

দ্বিতীয় উইকেট হারানোর তৃতীয় বলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। জুনাইদ তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লিটনের অফ স্টাম্প উপড়ে ফেলেন। ১৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে সাকিবহীন বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ‘অলিখিত সেমিফাইনালে’ টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার।

দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক। রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়।

পাকিস্তান দলে একটি পরিবর্তন। মোহাম্মদ আমিরের জায়গায় খেলছেন জুনাইদ খান।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম