লন্ডন গেলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৯

তামিম ইকবাল (ফাইল ছবি) শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই চোট নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যান তামিম ইকবাল। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন বাংলাদেশি ওপেনার। এবার তিনি লন্ডন গেলেন কব্জির এই চোটের চিকিৎসা নিতে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন তামিম। শুক্রবার দুপুরে সাউদাম্পটনের একটি ক্লিনিকে চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এই ওপেনার। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রোপচার করানো লাগবে কিনা।

প্রাথমিকভাবে জানা গেছে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তামিমকে। এমনকি ছয় সপ্তাহও লাগতে পারে। বাংলাদেশের পরের সিরিজ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজে তামিম খেলতে পারবেন কিনা সেটা নির্ধারণ হবে লন্ডনে চিকিৎসক দেখানোর পর।

শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই সুরাঙ্গা লাকমলের বলে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হন তামিম। তবে নবম উইকেট পড়ে গেলে ব্যান্ডেজ বাঁধা আঙুল নিয়েই মুশফিকুর রহিমের সঙ্গে শেষ জুটিতে একপ্রান্ত আগলে রেখে দলকে উদ্ধার করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার বীরোচিত এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বের হয়েছিল প্রশংসিত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম