বাংলাদেশের প্রশংসায় কোহলি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৭

বাংলাদেশের প্রশংসায় কোহলি তীরে গিয়েও তরী ভিড়ানো গেল না। আরও একবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ভারতের বিপক্ষে শেষ বলে হেরে আবারও এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হলো। উত্তেজনায় মোড়ানো দুবাইয়ের ফাইনাল ৩ উইকেট হারের পর বিরাট কোহলির প্রশংসা পাচ্ছে টিম বাংলাদেশ।

এশিয়া কাপে বিশ্রামে ছিলেন কোহলি। তার জায়গায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নিজেদের কাছে রেখেছে তারা। এজন্য অবশ্য পোড়াতে হয়েছেন অনেক কাঠখড়। বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেটের সামনে ২২৩ রানের লক্ষ্যটাও ভারতের জন্য হয়ে পড়েছিল পাহাড়সমান।

তবে ম্যাচের শেষ বলে নাটকীয় জয়ে এশিয়া কাপ জিতে নেয় ভারত। কঠিন ম্যাচ জিতে শিরোপা উদযাপন করা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন কোহলি। দলের বাইরে থেকে উপভোগ্য এক ফাইনাল দেখার পর বাংলাদেশেরও প্রশংসা ঝরেছে তার মুখে। নিজের টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি চমৎকার পারফরম্যান্সের জন্য।

কোহলির টুইট ভারতকে কঠিন পরীক্ষায় ফেলা বাংলাদেশকে নিয়ে কোহলি লিখেছেন, ‘বাংলাদেশকেও ধন্যবাদ কঠিন লড়াইয়ের জন্য।’ টুইটারের প্রথম অংশে লিখেছেন ভারতকে নিয়ে, ‘এশিয়া কাপে সপ্তম শিরোপা আমাদের। গত রাতে কঠিন ম্যাচ জেতার জন্য দুর্দান্ত কাজ করেছে ছেলেরা।’

২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেবারও বাংলাদেশের হৃদয় ভেঙে শিরোপা উদযাপন করে ভারত। তবে এবারের যন্ত্রণা সবচেয়ে বেশি। ২২২ রানের সংগ্রহ নিয়েও শেষ পর্যন্ত লড়াই করে গেছে বাংলাদেশ। ভারতের লোয়ার অর্ডারের দাঁড়িয়ে যাওয়াটাতেই শিরোপা হাতছাড়া হয়েছে টাইগারদের। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমারের ৪৫ রানে তৈরি হয় জয়ের পথ। যাতে ৬ বলে ৬ রানের সমীকরণ শেষ বলে গিয়ে মিলিয়ে দেন কেদার যাদব।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম