ভারতের টেস্ট দল থেকে বাদ ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৮

শিখর ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে বৃহস্পতিবার থেকে। শনিবার ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান ও করুন নায়ার। তার মানে এই বছর পঞ্চমবার ভারতে ভিন্ন উদ্বোধনী জুটি দেখা যাবে।

সবশেষ এশিয়া কাপে দুটি সেঞ্চুরি ছিল ধাওয়ানের। সীমিত ওভারে দুর্দান্ত ফর্মে থাকলেও সবশেষ ইংল্যান্ডে টেস্ট সিরিজে বাজে ফর্মে ছিলেন তিনি। ৮ ইনিংসে সেরা স্কোর ছিল ৪৪, তাতেই বাদ পড়েছেন এই ওপেনার।  

রাজকোট টেস্টে লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যাবে মায়াঙ্ক আগারওয়াল কিংবা পৃথ্বী শ’কে। দুজনই টেস্টে অভিষেক হওয়ার অপেক্ষায়।

তিন সপ্তাহের ছুটি শেষে ভারতকে নেতৃত্ব দিতে ফিরেছেন বিরাট কোহলি। দলের প্রথম সারির বোলার জশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়ায় বোলিং নিয়ে বেশ ভাবতে হবে তাকে। চোটের কারণে এই দলে নেই দুই পেসার ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়াও।

তারা না থাকায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ২৪ বছর বয়সী সিমার হায়দরাবাদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। ৯টি প্রথম শ্রেণির ইনিংসে ৪০ উইকেট নিয়েছেন, যার মধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ১১ উইকেট ছিল তার। ক্রিকইনফো

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম