ক্রিকেটে যুক্ত হয়েছে যেসব নিয়ম

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ১৬:২০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৬:৫৮

ক্রিকেটে যুক্ত হয়েছে যেসব নিয়ম ক্রিকেটে কিছু নিয়ম সংযোজন-বিয়োজন করেছে আইসিসি। বিদ্যমান নিয়মে ফল না আসায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল বল টেম্পারিং ও আচরণ বিধিতে শাস্তির মাত্রা কম থাকা নিয়ে। এসব নিয়ম ঢেলে সাজিয়েছে আইসিসি, যেগুলো কার্যকর হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে।

কিছু নতুন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন থেকে প্রতারণা ও বাড়তি সুবিধা পেতে অসদুপায় অবলম্বনের পদক্ষেপকে ২-৩ মাত্রার অপরাধ হিসেবে ধরা হবে। একই সঙ্গে স্লেজিং বা ব্যক্তিগত আক্রমণকেও দেখা হবে অপরাধ হিসেবে। ‘জেন্টলম্যান গেম’ ক্রিকেট চেতনা বিরোধী কর্মকাণ্ড রুখতে অশালীন ভাষা প্রয়োগকেও বিধি বহির্ভুত আচরণ হিসেবে ধরার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে।

এক নজরে নতুন বিধি বহির্ভুত আচরণ ও পরিবর্তিত নিয়ম--

১. অসদুপায় অবলম্বনের চেষ্টা (প্রতারণা)-                       ২,৩ মাত্রা

২. ব্যক্তিগত আক্রমণ-                                                 ২,৩ মাত্রা

৩. শ্রবণযোগ্য গালাগালি-                                              ১ মাত্রা

৪. আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করা-                              ১ মাত্রা

৫. বলের কন্ডিশনের পরিবর্তন                           ৩ মাত্রা (আগে ছিল ২)

এছাড়া ৩ মাত্রার অভিযোগের ক্ষেত্রে এতদিন সাসপেনশন পয়েন্ট ধরা হতো ৮। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট করা হয়েছে, যা ৬ টেস্ট অথবা ১২টি ওয়ানডে নিষেধাজ্ঞার সমমান।

নতুন নিয়মে আপিলের ক্ষেত্রে সংযোজন হয়েছে আপিল ফি। নির্ধারিত ফি দিয়ে কেউ আপিল করতে পারবেন। সেই আপিলে সফল হলে টাকা ফিরিয়েও দেবে আইসিসি। এছাড়া এখন থেকে লেভেল ১, ২ ও ৩ মাত্রার অভিযোগের শুনানি করবেন ম্যাচ রেফারি। তবে চার মাত্রার অভিযোগ ও আপিলের ক্ষেত্রে সঙ্গে একজন জুডিশিয়াল কমিশনার থাকবেন। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম