দীর্ঘদিন পর বাংলাদেশ দলে লতা মন্ডল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৭:২৩আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:৩১

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছেন লতা (ফাইল ছবি) পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার কক্সবাজারে শুরু হবে বাংলাদেশের চারটি টি-টোয়েন্টি ও এক ওয়ানডের সিরিজ। নভেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে ২০ ওভারের এই সিরিজ খেলবে স্বাগতিকরা। এই দলে ৫টি পরিবর্তন এসেছে, যার একটি লতা মন্ডলের অন্তর্ভুক্তি।

গত জুলাইয়ে আয়ারল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ে খেলা পেসার লিলি রানী বিশ্বাস বাদ পড়েছেন। দলে লতার সঙ্গে জায়গা পেয়েছেন রিতু মনি, ব্যাটসম্যান শারমীন আখতার, ১৯ বছর বয়সী পেসার সুরাইয়া আজমিন ও ১৮ বছরের ব্যাটসম্যান মুর্শিদা খাতুন। লতা, সুরাইয়া ও মুর্শিদা বাছাইয়ে স্ট্যান্ড বাই ছিলেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে লতা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৫২টি। বাংলাদেশের জার্সি শেষবার পরেছেন ২০১৭ সালের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজে ৪ রান করার পর দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।

তবে লতা গত কয়েক মাস ধরে ফিটনেসের প্রমাণ দিয়েছেন অনুশীলনে। নির্বাচকদের নজরেও পড়ে গেলেন তাতে। বিশ্বকাপে জায়গা পাওয়ার এই সুযোগ কাজে লাগাতে ২, ৪, ৫ ও ৬ অক্টোবর লড়বেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

দল: রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন, শারমিন আখতার, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম