মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ২১:২৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২১:২৩

মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী কিংস এশিয়া কাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ফাইনালে খেলার পথে তার অবদান অনেক। অথচ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে রাজশাহী কিংস! সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলীয় সমন্বয়ের কারণে মুশফিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক।

স্থানীয় একজন বোলারের দরকারটা বেশি রাজশাহীর। তাই মোস্তাফিজুর রহমানকে ধরে রেখে মুশফিককে ছেড়ে দিয়েছে তারা। মুশফিক-মোস্তাফিজ দুজনই ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়। তাই যেকোনও একজনকে ধরে রাখার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিটির। দলীয় সমন্বয়ের দিকে তাকিয়ে গতবারের অধিনায়ককেই ছেড়ে দিয়েছে রাজশাহী।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী তাহমিদ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খবরটি, “আমরা শুধুমাত্র একজন আইকন (‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়) রাখতে পারব। আমাদের দলে দুজন আইকন খেলোয়াড়, তাই দলীয় সমন্বয়ের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়েছে। শেষ পর্যন্ত দলীয় পরিকল্পনায় মুশফিককে ছেড়ে দেওয়া হয়েছে।” কেন ছাড়া হলো সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘মূলত দলীয় সমন্বয় ও কৌশল এখানে মুখ্য বিষয়। আমাদের একজন স্থানীয় ভালো পেসার দরকার ছিল। এই জায়গায় মোস্তাফিজের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না।’

মুশফিককে ছেড়ে দিলেও মোস্তাফিজের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও জাকির হাসানকে।

নতুন আসরে রাজশাহী কিংস নামতে যাচ্ছে নতুন কোচ নিয়ে। তাদের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ল্যান্স ক্লুজনার। গতবার এই ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন ড্যানিয়েল ভেট্টরি। এবারও তার অধীনেই খেলার কথা ছিল রাজশাহীর। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টির এই আসর নভেম্বর থেকে জানুয়ারিতে চলে যাওয়ায় নিউজিল্যান্ডের সাবেক স্পিনার সরে দাঁড়ান প্রধান কোচের পদ থেকে। তার বদলি হিসেবে ল্যান্স ক্লুজনারের নাম ঘোষণা করে রাজশাহী কিংস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম