যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৯:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২০:১৩

ভারতের শিরোপা উদযাপন যুব এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। টানা ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর গ্রুপ থেকে বিদায়ের লজ্জার পেয়েছিল তারা। আবারও তারা এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পেল শ্রীলঙ্কাকে হারিয়ে। এনিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৭ আসরে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো ভারত।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চার ফিফটিতে ৩ উইকেটে ৩০৪ রান করে তারা। জবাবে ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়েন যশসবী জয়সাল ও অনুজ রাওয়াত। ২৬তম ওভারে অনুজকে ৫৭ রানে ফেরায় শ্রীলঙ্কা। তারপর দেবদূত পাদিক্কালকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন জয়সাল। ১১৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৮৫ রানের সেরা ইনিংস খেলেন এই ওপেনার।

পাদিক্কাল ৩১ রানে ফিরলে অধিনায়ক পি সিমরন সিং ও আয়ুশ বাদোনির ১১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনশ পার করে ভারত। দুজনেই ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন। সিমরন ৬৫ ও বাদোনি ৫২ রান করেন। অধিনায়কের ৩৭ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছয়। আর ২৮ বলে ২ চার ও ৫ ছয়ের ঝড়ো ইনিংস খেলেন বাদোনি।

বিশাল লক্ষ্যে নেমে ভারতীয় স্পিনার হার্শ ত্যাগীর কাছে অসহায় পড়ে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা একপ্রান্ত আগলে খেললেও অন্য ব্যাটসম্যানরা উপযুক্ত সঙ্গ দিতে পারেননি। ৪৯ রান করে এই ওপেনার দলীয় ১০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন।

তারপরই ব্যাটিং ধসের মুখোমুখি হয় লঙ্কানরা। যদিও নাভোদ পারানাভিতানা শেষ পর্যন্ত লড়ে গেছেন। তিনি ৪৮ রানে আউট হলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের পক্ষে আর মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছান- পাসিন্দু সুরিয়াবান্দারা (৩১) ও অধিনায়ক নিপুণ ধনঞ্জয়া (১২)।

হার্শ ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৬ উইকেট। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম