কিপিং নিয়ে চিন্তিত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ২০:৫৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৫৭

শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকের রানিং পাঁজরে ব্যথা নিয়ে এশিয়া কাপে খেলেছেন মুশফিকুর রহিম। ব্যথা আগের চেয়ে অনেক কম, তাই চিকিৎসকের পরামর্শে জিম আর রানিং করছেন তিনি। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান শুধু নন, মুশফিক দেশসেরা উইকেটকিপারও। আর কিপিং নিয়েই তার মনে দুশ্চিন্তা।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে মুশফিক জানিয়েছেন, ‘আশা করি, কাল-পরশুর মধ্যে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবো। সার্জারি বা ওই ধরনের কিছুর প্রয়োজন নেই। আস্তে আস্তে ব্যথাটা কমে যাচ্ছে। তবে কিপিং নিয়ে আমি বেশ চিন্তিত। কিপিংয়ের সময় ডাইভ দিলে সমস্যা হতে পারে। ব্যাটিংয়ে আল্লাহর রহমতে কোনও সমস্যা হবে না। বাংলাদেশের পক্ষে খেলার সুযোগ সবার হয় না। সামনে আমাদের অনেক খেলা। ব্যথাটা পুরোপুরি চলে গেলে অবশ্যই জিম্বাবুয়ে সিরিজে খেলবো।’

কথায়-কথায় চলে এলো এশিয়া কাপ। ফাইনালে খুব ভালো খেলেও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। দুঃখটা এখনও তাড়া করে ফিরছে মুশফিককে, ‘টুর্নামেন্টে আমাদের সব কিছু খুব ভালো যাচ্ছিল। খুব চেয়েছিলাম কাপটা নিয়ে আসতে। এত কাছে গিয়েও হেরে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছি।’

জিমে ঘাম ঝরাচ্ছেন মুশফিক বাংলাদেশ শিরোপা জিততে ব্যর্থ হলেও দুবাই-আবুধাবিতে মুশফিক সফল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পর তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ৩০২ রান করলেও ফাইনালে ভালো খেলতে পারেননি মুশফিক, অযথা তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ৫ রান করে। বাংলাদেশও বিনা উইকেটে ১২০ রান থেকে অলআউট হয়ে গেছে ২২২ রানে।

ফাইনালে হারের জন্য সতীর্থদের পাশাপাশি নিজেরও সমালোচনা করছেন মুশফিক, ‘ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য আমরা শিরোপা জিততে পারিনি। লিটন আর মিরাজ যে প্ল্যাটফর্ম দিয়েছিল সেখান থেকে আমার ইনিংস ক্যারি করা উচিত ছিল। আমি ভালো টাচে ছিলাম, ফিফটি প্লাস রান করতে পারলে আমাদের ২৬০ প্লাস রান আসতো। তাই খুব কষ্ট লাগছে। তবে এসব ভুল থেকে শিখেই আমাদের এগিয়ে যেতে হবে। এ ধরনের ভুল আর করা যাবে না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম