আবার ঝলমলে সৌম্য-এনামুলের ব্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৮:১৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:১৯

এনামুল ও সৌম্যর ব্যাট হেসেছে এশিয়া কাপে হঠাৎ ডাক পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি সৌম্য সরকার। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ০ ও ৩৩ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল। খুলনার হয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ম্যাচে সেঞ্চুরির পর সোমবার তৃতীয় রাউন্ডে আরেকটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। রংপুরের বিপক্ষে এদিনের ইনিংস সেরা ৭৬ রান করেন সৌম্য।

শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার পক্ষে সৌম্য ছাড়াও ঝলমলে ছিলেন এনামুল হক বিজয়। এশিয়া কাপে উপেক্ষিত এই ব্যাটসম্যান রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরিতে শুরু করেন লিগ। তৃতীয় ম্যাচে পেলেন ফিফটির দেখা। দুজনের পঞ্চাশ ছাড়ানো ইনিংস ও একশ পেরোনো জুটিতে প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে খুলনা। ৭ উইকেটে স্কোরবোর্ডে তারা জমা করেছে ২৭২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় খুলনা। তারপর ক্রিজে শক্ত হাতে দাঁড়িয়ে যান এনামুল ও সৌম্য। দুজনের ১১১ রানের জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। এনামুল ফিফটি হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ রানে সানজিত সাহার শিকার হন তিনি।

শক্ত এই জুটি ভাঙলেও তুষার ইমরানকে নিয়ে সৌম্য দলকে স্বস্তিতে রেখেছিলেন। কিন্তু তাদের ৪২ রানের জুটি ভাঙতে ছোটখাটো বিপর্যয়ের মুখোমুখি হয় খুলনা। সৌম্যর ১৪১ বলের ইনিংস সাজানো ছিল ৮ চার ও ১ ছয়ে।

২৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারানো খুলনাকে পথে ফেরান জিয়াউর রহমান ও মেহেদী হাসান। তাদের জুটিটি ছিল ৬৫ রানের। দিন শেষ হওয়ার ২.৪ ওভার আগে মেহেদী ৩৭ রানে আউট হন। ৩৩ রানে অপরাজিত জিয়াউরকে সঙ্গ দিতে নেমে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক আব্দুর রাজ্জাক।

রংপুরের পক্ষে সাজেদুল ইসলাম ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার।

এদিকে প্রথম স্তরের আরেক ম্যাচে বরিশাল ও রাজশাহী টসও করতে পারেনি। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম