বুধবার ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ২১:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৫৩

বুধবার ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি বিশ্বকাপ শুরু হওয়ার মাসখানেক আগে ক্রিকেটখেলুড়ে বিভিন্ন দেশে ‘ট্রফি ট্যুর’ ঐতিহ্যের একটা অংশই হয়ে গেছে। বেশ কয়েকটি দেশ ঘুরে এবার বাংলাদেশের মাটি স্পর্শ করতে যাচ্ছে সোনালি রঙয়ের ঝলমলে ট্রফিটি। বুধবার থেকে চার দিনের জন্য এই ট্রফি অবস্থান করবে বাংলাদেশে।

ঢাকা, সিলেট ও চট্টগ্রামে প্রদর্শন করা হবে বিশ্বকাপ ট্রফি।

বুধবার সকালে ঢাকা থেকে শুরু হবে ট্রফির বাংলাদেশ সফর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এটি। তারপর সকাল সাড়ে ১০টায় ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে।

প্রায় দুই ঘণ্টা পর ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকাবাসীরা সামনে থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন।

পরের দিন শুক্রবার সিলেট নেওয়া হবে ট্রফিটি। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ক্যাডেট কলেজে ট্রফি রাখা হবে। সিলেট স্টেডিয়ামে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা ট্রফির সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এর আগে স্টেডিয়ামে ইউনিসেফের সুবিধা বঞ্চিত শিশুরা ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাবে।

সিলেট থেকে ২০ অক্টোবর ট্রফি চলে যাবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। সকাল সাড়ে দশটায় ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুদের ট্রফির সঙ্গে ছবি তোলার পর্ব শেষ হলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের ক্রিকেট ভক্তরা ট্রফির সঙ্গে সময় কাটাতে পারবেন।

গত ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হয় সুদৃশ্য ট্রফির বিশ্ব পরিভ্রমণ। ২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ক্রিকেটের ‘বিশ্বযুদ্ধ’।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম