অস্ট্রেলিয়া সফরে নেই দুমিনি

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ২২:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২২:৪৩

জেপি দুমিনি কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন জেপি দুমিনি। ৪ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সীমিত ওভারের সিরিজে একমাত্র টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

সবশেষ দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেন দুমিনি। কিন্তু পুরানো চোট ফিরে আসায় এখন ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে।

দুমিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটা পরিষ্কার নয়। ডান কাঁধের অস্ত্রোপচারের পর জানা যাবে তিনি কবে ফিরছেন।

প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মেদ মোসাজে আরও জানান, অস্ট্রেলিয়া সফরের পর এমজানসি সুপার লিগও খেলতে পারবেন না দুমিনি। দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে কেপটাউন ব্লিটজের ‘মারকুই’ খেলোয়াড় ছিলেন তিনি।

বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে দুমিনিকে না পাওয়া বড় ধাক্কা। কারণ বিশ্বমঞ্চে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল এই সিরিজকে। এখন তার দ্রুত ফেরার অপেক্ষায় থাকতে হবে প্রোটিয়াদের। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম