ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ২১:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:১০

জিম্বাবুয়ে দলের প্রথম দিনের অনুশীলনের বড় অংশ জুড়ে ছিল ফুটবল দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফর একটুও ভালো কাটেনি জিম্বাবুয়ের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরে গেছে প্রথম দুটো টি-টোয়েন্টিতে। শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। দক্ষিণ আফ্রিকা সফরের হতাশা ভুলে বাংলাদেশে সাফল্য পেতে মরিয়া অতিথিরা। হ্যামিল্টন মাসাকাদজার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

বুধবার মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শেষে জিম্বাবুয়ের অধিনায়ক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের দলে কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারও আছে। আমাদের দলের জেতার সামর্থ্য রয়েছে।’

এর আগে অনেকবার বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আর এটাই মাসাকাদজাকে আত্মবিশ্বাসী করে তুলেছে, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল। এখানে খেলা সব সময়ই কঠিন। তবে আমরা অন্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি ম্যাচ খেলেছি। আর এটাই মানসিকভাবে এগিয়ে রাখছে আমাদের।’

সাকিব আল হাসান আর তামিম ইকবাল না খেললেও মাসাকাদজার চোখে বাংলাদেশ খুবই শক্তিশালী দল, ‘সাকিব-তামিম অনেক বড় মাপের ক্রিকেটার। তারা অনেক দিন ধরে খুব ভালো খেলছে। তবে সাকিব-তামিম না খেললেও বাংলাদেশ শক্তিশালী দল। তাদের কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে।’

বোর্ডের সঙ্গে ঝামেলায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি সিকান্দার রাজা। তবে ঝামেলা মিটিয়ে বাংলাদেশ সফরে এসেছেন এই ব্যাটসম্যান। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ফিরে পেয়ে মাসাকাদজা দারুণ খুশি, ‘রাজা দলের সঙ্গে যোগ দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সে দলের সাফল্যে অবদান রাখতে পারবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম