এবাদতের বোলিংয়ে ১৭৮ রানে অলআউট জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১৩:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:১৭

৫ উইকেট নিয়ে স্মরণীয় পারফরম্যান্স করলেন এবাদত (ছবি: বিসিবি) জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের এবাদত হোসেন। তার ডানহাতি মিডিয়াম পেসে মাত্র ১৭৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

শুক্রবার সাভারের বিকেএসপি মাঠে জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করতে নামে। হ্যামিলটন মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা বাদে আর কেউ দাঁড়াতে পারেননি। এবাদত ৫ উইকেট নিয়ে তাদের গুটিয়ে দেন ৪৫.২ ওভারে।

ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনকে (১) ফিরিয়ে এবাদত ভাঙেন ৭ রানের উদ্বোধনী জুটি। তারপর নামে ধস, যেটা থামে ৪৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর।

মাসাকাদজা ও চিগুম্বুরা একশ ছাড়ানো জুটিতে সফরকারীদের স্বস্তিতে ফেরান। তবে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৭ রানে চিগুম্বুরাকে ফিরিয়ে এই বাধা ভাঙেন। ১২৪ রানের এই জুটি ভাঙার পর আবার তাসের ঘর হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় তারা।

এবাদত তার নবম ওভারে টানা দুটিসহ তিনটি উইকেট নেন। ১০২ রানে মাসাকাদজাকে বোল্ড করেন এই ডানহাতি পেসার। ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম