মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১২:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৪:০৯

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স গত বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বেশ আগেভাগেই মোস্তাফিজুর রহমানকে দলে টেনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এক মৌসুম না যেতেই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিয়েছে তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, সামনের মৌসুমের নিলামের আগে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই।

আইপিএলে নিজের প্রথম মৌসুম দুর্দান্ত পারফরম্যান্সে আলোকিত করেছিলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরের মৌসুমে হায়দরাবাদের সঙ্গে থাকলেও চোটের কারণে বাংলাদেশি পেসার খেলতে পেরেছিলেন মোটে এক ম্যাচ। আর গত মৌসুমে তো তার ওপর আর আস্থাই রাখতে পারেনি হায়দরাবাদ, ছেড়ে দেয় মোস্তাফিজকে।

নিলামে ঠিক হয় বাঁহাতি পেসারের নতুন ঠিকানা। বেশ আগ্রহ দেখিয়েই ভিত্তিমূল্যের চেয়ে বেশি দাম দিয়ে (২ কোটি ২০ লাখ রুপি) মুম্বাই ইন্ডিয়ান্স ঘরে তোলে মোস্তাফিজকে। যদিও প্রত্যাশার জবাবটা তিনি ঠিক মতো দিতে পারেননি দলকে। তাই মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ হয়, যেখানে তরুণ পেসার পেয়েছেন ৭ উইকেট।

নতুন মৌসুমের নিলাম আসতে এখনও অনেকটা দেরি। তবে তার আগেই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার খবর ছেপেছে ক্রিকইনফো। সংবাদমাধ্যমটির খবর, ‘বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কান অফস্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছেড়ে দিয়েছে মুম্বাই।’

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি আরও জানিয়েছে, নিলামের আগেই কুইন্টন ডি কককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে কিনে এনেছে মুম্বাই। গত মৌসুমের নিলামে ২ কোটি ৮০ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। ঠিক এই দাম দিয়েই বেঙ্গালুরু থেকে তাকে কিনেছে মুম্বাই। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের