টানা তিন ওভারে ৩ উইকেট বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৭:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৮:০১

মাশরাফি তার শেষ ওভারে পেয়েছেন উইকেট ডেথ ওভারে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। টানা তিন ওভারে জিম্বাবুয়ের ৩ ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করেছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে ৪৮ ওভার শেষে জিম্বাবুয়ে ৭ উইকেটে করেছে ২৩৭ রান।

ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামসের পর জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ গড়েন সিকান্দার রাজা। তাকে ১ রানের আক্ষেপে রেখে বিদায় করেন মাশরাফি মুর্তজা। ৪৬তম ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমের ক্যাচ হন সিকান্দার। ৬১ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৯ রানে বিদায় নেন তিনি।

পরের ওভারে মোস্তাফিজুর রহমান ফেরান পিটার মুরকে। ১৭ রানে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন এই ব্যাটসম্যান। সাইফউদ্দিন পরের ওভারে এলটন চিগুম্বুরাকে আউট করে নিজের তৃতীয় উইকেট পেয়েছেন।

বিপজ্জনক উইলিয়ামসকে ফেরালেন সাইফউদ্দিন

দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। ১৮ রানে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙে তারা। কিন্তু ব্রেন্ডন টেলরের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তাকে মাহমুদউল্লাহ ফেরালেও শন উইলিয়ামস বড় বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের জন্য। বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৭৬ বলে ৪৭ রানে আউট হন উইলিয়ামস। ৩৮তম ওভারের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি।

ভয়ঙ্কর টেলরকে ফেরালেন মাহমুদউল্লাহ

টস জিতে ফিল্ডিং নিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ১৪ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান মোহাম্মদ সাইফউদ্দিন। তারপর কেপাস ঝুয়াওকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন টেলর।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সবচেয়ে উপযুক্ত সঙ্গ পান শন উইলিয়ামসের কাছ থেকে। ৭৭ রানের জুটি গড়ার পথে ৫২ বলে ৫০ রান করেন টেলর। তবে তার শক্ত প্রতিরোধ ভাঙেন মাহমুদউল্লাহ। ৭৩ বলে ৯ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন টেলর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম