মুমিনুলের সেঞ্চুরিতে জিতেছে চট্টগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৩:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৫:০৯

মুমিনুলের সেঞ্চুরিতে জিতেছে চট্টগ্রাম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরে দাপট দেখিয়ে জিতেছে চট্টগ্রাম। মুমিনুল হকের সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

২০২ রানের লক্ষ্যে নেমে চট্টগ্রাম তৃতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ১১৩ রানে। ৬২ রানে মুমিনুল ও ৪৬ রানে তাসামুল হক বৃহস্পতিবার ক্রিজে নামেন। চতুর্থ দিন সকালের সেশনেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা।

১০২ বলে ১০টি চার ও ২ ছয়ে ১০০ রান করা মুমিনুল অপরাজিত ছিলেন ১১১ রানে। ৫৯ বলে হাফসেঞ্চুরি করেন তাসামুল। মুমিনুলের সঙ্গে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তিনি খেলেন ৮৯ রানের দ্বিতীয় সেরা ইনিংস। শেষ দিন দলকে জেতাতে তারা সময় নিয়েছেন ১৮.৪ ওভার। ২ উইকেটে ২০৫ রান করে চট্টগ্রাম।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া নাঈম হাসান ম্যাচ শেষ করেছেন ১১ উইকেট শিকার করে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে চট্টগ্রামের এই ১৭ বছর বয়সী ডানহাতি অফ স্পিনারের হাতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম