বোলারদের নৈপুণ্যে বরিশালকে হারাল রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৫

শুভাশীষ রায় ম্যাচসেরা রংপুরের বিপক্ষে শেষ দিন জিততে ১৫৯ রান দরকার ছিল বরিশালের, হাতে ছিল ৭ উইকেট। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের এই ম্যাচে জয়ের পাল্লা ভারী ছিল তাদের দিকেই। কিন্তু রংপুর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্ময়কর হার মানল বরিশাল।

বৃহস্পতিবার ক্রিকেট গার্ডেনে বরিশালকে ৫ রানে হারিয়েছে স্বাগতিক রংপুর। ২৩০ রানের লক্ষ্য তারা দিয়েছিল প্রতিপক্ষকে। বরিশাল শেষ দিন খেলতে নামে ৩ উইকেটে ৭১ রানে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২২৪ রানে অলআউট হয় তারা।

দ্বিতীয় ওভারেই দিনের প্রথম উইকেট হারায় বরিশাল। শুভাশীষ রায় ফেরান শামসুল আলমকে (৯)। আল আমিন ও মোসাদ্দেক হোসেনের জুটিতে এই ক্ষত দ্রুত সারিয়ে তোলে তারা। তবে ৫২ রানে আল আমিনকে রান আউট করে তানভীর হায়দার বরিশালকে অস্বস্তিতে ফেলেন।

৪৩ রানে এ জুটি ভাঙার পর বরিশাল বিপর্যয়ের মুখোমুখি হয়। ১৬৯ রানের মধ্যে ৮ উইকেট হারায় তারা। ক্রিজে থিতু হওয়া মোসাদ্দেক হোসেন (২৯) ও সোহাগ গাজী (১৯) বিদায় নিলেও নুরুজ্জামান ও তানভীর ইসলামের জুটিতে আবার জয়ের সম্ভাবনা জাগায় বরিশাল।

কিন্তু লক্ষ্য থেকে ৭ রান দূরে থাকতে এই জুটি ভেঙে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন সানজিত সাহা। শেষ জুটিতে আর মাত্র একটি রান যোগ করে আউট হন নুরুজ্জামানও। রবিউল হক তাকে ৪৬ রানে বদলি ফিল্ডার ফারদিন হাসানের ক্যাচ বানান।

রবিউল ইনিংস সেরা বোলিং পারফরম্যান্স করেছেন। ৪ উইকেট নেন তিনি। দুটি করে পান শুভাশীষ ও সানজিত। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শুভাশীষ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম