ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে উইন্ডিজের সমতা

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ২২:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০০:০৮

বৃথা গেল কোহলির সেঞ্চুরি দেশের মাটিতে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন, আর ভারত হেরেছে- এমনটা আগে কখনও হয়নি। শনিবার তার হ্যাটট্রিক সেঞ্চুরিতে তাই স্বস্তি ছিল স্বাগতিকদের মনে। কিন্তু অভূতপূর্ব ঘটনা ঘটেই গেল পুনেতে। তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৪৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এনিয়ে ৯ ওয়ানডেতে প্রথম হারের তেতো স্বাদ পেল ভারত। আর পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচটি ভারত জেতার পর দ্বিতীয়টি টাই হয়।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। ৫৫ রানে তিন উইন্ডিজ ব্যাটসম্যানকে ফিরিয়ে শুভ সূচনা করেছিল তারা। কিন্তু শাই হোপের ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে শিমরন হেটমায়ার ও অ্যাশলে নার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৮৩ রান করে ক্যারিবিয়ানরা।

কোহলির ব্যাটে সেই লক্ষ্য সহজেই পার করার স্বপ্ন জাগায় ভারত। কিন্তু প্রতিপক্ষের বোলারদের সামনে হঠাৎ করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৪৭.৪ ওভারে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৪০ রানে।

শাই হোপের ইনিংস সেরা পারফরম্যান্স ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর হোপ ও হেটমায়ার হাল ধরেন দলের। ২১ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রানে ফিরে যান হেটমায়ার। ৫৬ রানের এ জুটি ভাঙার পর আবার দাঁড়িয়ে যান হোপ, এবার সঙ্গী অধিনায়ক জেসন হোল্ডার। ৭৬ রানের জুটি গড়েন তারা। ৩২ রানে আউট হন হোল্ডার।

হোপকে ৫ রানের আক্ষেপে ভাসান জসপ্রীত বুমরাহ। ৯৫ রান করেন তিনি ১১৩ বলে ৬ চার ও ৩ ছয়ে। তার বিদায়ের পর নার্স ২২ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বুমরাহ ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

অ্যাশলে নার্স অলরাউন্ড পারফরম্যান্স করলেন লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে রোহিত শর্মা বিদায় নিলে কোহলি ও শিখর ধাওয়ানের জুটিতে শুরুটা ভালো করে ভারত। ৭৯ রানের এ জুটি বিচ্ছিন্ন হলে ভারতীয় অধিনায়ক আর কারও সঙ্গে উপযুক্ত জুটি গড়তে পারেননি।

৪২তম ওভারে মারলন স্যামুয়েলসের বলে কোহলি বোল্ড হলে ভারতের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। ১০৭ রানে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে স্যামুয়েলস টানা দুটি উইকেট নিয়ে উইন্ডিজের জয় নিশ্চিত করেন। তিন উইকেট নিয়ে সফরকারীদের সেরা বোলার তিনি।

ব্যাটিংয়ে নৈপুণ্য দেখানো নার্স ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। তার সমান দুটি করে উইকেট নেন হোল্ডার ও ওবেদ ম্যাককয়।

আগামী সোমবার হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম