পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ০২:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০২:১১

অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধসে দেন শাদাব সংযুক্ত আরব আমিরাত সফর যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলেও জয়ের স্বাদ পেল না তারা। রবিবার শেষ টি-টোয়েন্টিতে ৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো অসিরা।

দুবাইয়ে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫০ রান করে পাকিস্তান। অ্যালেক্স ক্যারের ঝড়ে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ওই পর্যন্তই। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৯.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় অসিরা।

বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ৯৩ রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু টানা দুই ওভারে তারা ফিরে গেলে রানের গতি কমে যায়। বাবর ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করেন। আর শাহিবজাদা করেন ৩৮ বলে ৩৯ রান, দুটি চার ও ৩ ছয় ছিল তার ইনিংসে।

তারপর পাকিস্তানের সংগ্রহে বলার মতো অবদান রাখেন মোহাম্মদ হাফিজ। ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

১৯তম ওভারে দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার ছিলেন মিচেল মার্শ।

১৫১ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে ২০ রান তোলেন ক্যারে। কিন্তু তৃতীয় ওভারে তাকে ফিরতে হয় হাফিজের বলে। ৯ বলে ২০ রান করেন এই ওপেনার। আগের ওভারে অ্যারন ফিঞ্চ নেন বিদায়।

পরের ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিনে অসহায় হয়ে পড়েন। বিশেষ করে অষ্টম ওভারে শাদাব খানের বলে জোড়া উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ক্রিস লিন ১৫ রানে পাকিস্তানি স্পিনারের শিকার হন। তারপর বেন ম্যাকডারমট ২১ রানে টানা তৃতীয় ম্যাচে রানআউট হন।

শাদাব তার পরের তিন ওভারে আরও দুই ব্যাটসম্যানকে বিদায় করে অস্ট্রেলিয়ার ফেরার সম্ভাবনা শেষ করে দেন। এর মধ্যে মার্শের (২১) উইকেট ছিল গুরুত্বপূর্ণ।

স্পিনারদের দিনে পাকিস্তানের পেসার উসমান খান শেষ দিকে জ্বলে ওঠেন। নিজের শেষ দুটি ওভারে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন।

৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শাদাব। আর সিরিজের সেরা হয়েছেন বাবর। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক