আশরাফুলকে পেয়ে আশাবাদী চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ২০:৪৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:৪৭

আশরাফুলকে পেয়ে আশাবাদী চিটাগং ভাইকিংস বিপিএলে চট্টগ্রামের সাফল্য বলতে একবার রানার্স-আপ হওয়া। এবার শিরোপার লক্ষ্যে ভালো দল গড়েছে চিটাগং ভাইকিংস। মোহাম্মদ আশরাফুলকে দলে পেয়ে তারা দারুণ খুশি।

চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেছেন, ‘আশরাফুলের মতো ক্রিকেটার বাংলাদেশে সব সময় আসে না। হয়তো দেখা যাবে আশরাফুলই আমাদের অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছেন। তিনি আমাদের জন্য বিশাল প্রাপ্তি।’

বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা আশরাফুলকে দলে নেওয়ার কারণ হিসেবে ভাইকিংসের চেয়ারম্যান বলেছেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পাকিস্তানের মোহাম্মদ আমিরকে আমরা দলে নিয়েছিলাম। বিপিএলে ভালো খেলে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আশরাফুলের প্রতি বরাবরই আমার দুর্বলতা ছিল। এবারের বিপিএল তার জন্য জাতীয় দলে ফেরার বড় সুযোগ। আশা করি, আমাদের দলে ভালো খেলে তিনি আগামী বছর বিশ্বকাপের দলে ডাক পাবেন।’

বিপিএলে খেলার সুযোগ পেয়ে আশরাফুলও দারুণ খুশি। তিনি বলেছেন, ‘এই দিনটার অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগছে। বিপিএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন ক্রিকেটার অল্প সময়ে দেশের পাশাপাশি দেশের বাইরেও পরিচিতি পেয়ে যায়।’

চিটাগং ভাইকিংসকে ধন্যবাদ জানিয়ে আশরাফুল আরও বলেছেন, ‘আকরাম ভাই আর নান্নু ভাই চিটাগাং ভাইকিংসের সঙ্গে আছেন। তারা দুজনই আমাকে পছন্দ করেন। তাদের পছন্দের তালিকায় ছিলাম বলেই চিটাগং ভাইকিংসে সুযোগ পেয়েছি। বিপিএলে ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই, নিজের সেরাটা দিয়ে লড়াই করতে চাই।’

ভাইকিংসে সতীর্থ হিসেবে মুশফিকুর রহিমকে পেয়ে উচ্ছ্বসিত অভিষেকেই টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়া আশরাফুল, ‘মুশফিক অসাধারণ ক্রিকেটার। চিটাগং ভাইকিংসে মুশফিক থাকায় আমার জন্য অনেক সুবিধা হয়েছে। নিষিদ্ধ হওয়ার আগে টেস্টে আমার সেরা ইনিংসটা মুশফিককে সঙ্গে নিয়ে খেলেছিলাম। ও ডাবল সেঞ্চুরি করেছিল, কিন্তু আমি অল্পের জন্য পারিনি।’

২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। সেই ম্যাচে আশরাফুল আউট হয়ে যান ১৯০ রানে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম