প্রস্তুতি ভালো হলো না আরিফুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২১:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:৪৬

আরিফুল হক (ফাইল ছবি) জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন আরিফুল হক। অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডারের প্রস্তুতি ভালো হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ড্র হওয়া তিন দিনের ম্যাচটিতে বোলিংয়ের পর ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আরিফুল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনেও খেলা হয়েছে সামান্য। প্রস্তুতি ম্যাচটি তাই খুব একটা কাজে লাগাতে পারেননি জিম্বাবুয়ে কিংবা বিসিবি একাদশে থাকা টেস্টের দলের দুই সদস্য আরিফুল ও নাজমুল হোসেন শান্ত।

তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সফরকারীরা ৫ উইকেটে ১৪৫ রানে ইনিংস ঘোষণার পর ২৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় বিসিবি একাদশ। এই সময়টাতে ব্যাট হাতে কিছুটা হলেও নিজেকে দেখে নিতে পেরেছেন শান্ত। ৫৪ বলে তিনি অপরাজিত ছিলেন ২২ রানে।

তবে টেস্ট স্কোয়াডে থাকা আরেক সদস্য আরিফুল হয়েছেন ব্যর্থ। বোলিংয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাটিংয়ে আউট হয়েছেন মাত্র ৪ রান করে। টেস্ট দলে আছেন বলেই শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ১৫ বলে মাত্র ৪ রান করে তাকে ফিরতে হয় কাইল জার্ভিসের বলে আউট হয়ে। দিন শেষ হয় বাংলাদেশের ২ উইকেটে ৫৬ রানে।

ড্র হওয়া এই ম্যাচে ওয়ান ডাউনে নেমে মিজানুর রহমান করেছেন ১৯ রান। আর শান্তর সঙ্গে দিনের খেলা শেষ করা মোসাদ্দেক হোসেন অপরাজিত ছিলেন ১ রানে।

প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রাম থেকেই সিলেটে চলে যাবে জিম্বাবুয়ে। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম স্টেডিয়ামটির। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর স্টেডিয়াম, শুরু হবে ১১ নভেম্বর।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম