পিএসএলে আর খেলবেন না মিসবাহ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ২২:৪১আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৪৩

মিসবাহ উল হক পাকিস্তান সুপার লিগের তিন আসরে ইসলামাবাদ ইউনাইটেডকে দুটি শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ উল হক। চতুর্থ আসরে তাকে ছাড়াই মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার দলটি এক বিবৃতিতে মিসবাহর পিএসএল ক্যারিয়ার শেষ হওয়ার খবর নিশ্চিত করেছে।

২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে শিরোপা জেতে ইসলামাবাদ। বর্তমান চ্যাম্পিয়নও তারা। আর টুর্নামেন্টের তিন আসরেই দলটির সঙ্গে ছিলেন মিসবাহ। তার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হলেও তাকে প্রশাসনিক দায়িত্ব দিতে চায় ইসলামাবাদ।

এক বিবৃতিতে তারা জানায়, ‘একজন খেলোয়াড়, নেতা ও দলের দুর্দান্ত সদস্য হিসেবে মিসবাহকে সবসময় মূল্য দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। খেলোয়অড়ি ক্যারিয়ার শেষেও এই দল ও পাকিস্তানের জন্য তিনি অনেক অবদান রাখবেন বিশ্বাস করি আমরা।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মিসবাহ টি-টোয়েন্টি ও ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন। কিন্তু পিসিবির নতুন ক্রিকেট কমিটির সদস্য হওয়ার পর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। এখন দেশের ক্রিকেটের উন্নয়নে পুরো মনোযোগ তার।

ইসলামাবাদ আরও জানায়, তৌসিফ আহমেদের পদত্যাগের পর তাদের সহকারী কোচ হয়েছেন সাঈদ আজমল। ডন, জিও নিউজ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম